ঘরে বানাতে পারেন মজার আচারি আলু কাটলি

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম

বেশ মজার একটা খাবার আচারি আলু কাটলি। সুস্বাদু এই আলুর ডিশ বিভিন্ন মসলা দিয়ে তৈরি করা হয়। এতে রয়েছে কাশ্মীরি লাল মরিচ, ধনিয়া, কালো জিরা, মেথি এবং দই। এই খাবারটি সাধারণত পরাটা বা ভাতের সাথে খেতে পারবেন। রইল রেসিপি।

উপকরণ: আলু ৬৫০ গ্রাম, পানি প্রয়োজনমতো, সরিষার তেল ১/৪ কাপ, রাই বা সরিষা ১/২ চা-চামচ, জিরা ১ চা-চামচ, পুদিনা পাতা পেষ্ট ১/২ চা-চামচ, কারিপাতা ১০-১৫টি, আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ, কাশ্মীরি লাল মিরচের গুঁড়া দেড় চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, কালোজিরা ১/২ চা-চামচ, লাল মিরচ বাটা ১ চা-চামচ, পিঙ্ক সল্ট ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা-চামচ, দই ফেটানো ১/৪ কাপ, পানি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১টি বড়, মরিচ ৩-৪টি, ধনেপাতা কুচি এক মুঠো এবং মেথি ১ চা-চামচ।

ভাত বা রুটি দিয়ে খেতে পারেন এই আইটেমটি। ছবি: ইনডিপেনডেন্ট

পদ্ধতি: প্রথমে আলু স্লাইস করে নিতে হবে। তারপর ১০ মিনিট পানিতে ভিজিয়ে, পানি ঝরিয়ে ফেলুন। একটি কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করুন। তাতে একে একে রাই, জিরা, পুদিনা ও কারিপাতা দিয়ে দিন। এবার ১-২ মিনিট ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এবার আলু দিন। মাঝারি আঁচে আরও ৩-৪ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

এবার ঢাকনা দিয়ে কম আঁচে আরও ৪-৫ মিনিট রান্না করুন। ঢাকনা তুলে ভালোভাবে মিশিয়ে নিন। এখন কাশ্মীরি লাল মরিচ, ধনে বাটা, কালোজিরা, লাল মরিচ বাটা, পিঙ্ক সল্ট, হলুদের গুঁড়া ও দই দিতে হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নিন। এবার পানি ও পেঁয়াজ কুচি দিন। আবার মিশিয়ে নিন। মরিচ এবং ধনে গুড়া দিয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন।

এখন চুলা বন্ধ করে মেথি এবং ধনে পাতা কুচি দিন। একটু নেড়ে মিশিয়ে নিন। তারপর একটি সার্ভিং ডিসে আচারি আলু কাটলি পরিবেশন করুন। পরাটা বা ভাতের সাথে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর