ক্যারামেলাইজড ফ্রেঞ্চ টোস্ট: স্ট্রবেরি সসের মিশেলে স্বাদের নতুন মাত্রা

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম

ইফতারে ভাজাভুজি বাদ দিয়ে, মজার আইটেম রাখতে পারেন। সেদিক থেকে ক্যারামেলাইজড ফ্রেঞ্চ টোস্ট হতে পারে দারুণ অপশন। স্ট্রবেরির টক-মিষ্টি সসে মোড়ানো এই টোস্ট শুধু সুস্বাদুই নয়, দেখতেও দারুণ। রইল রেসিপি।

যা যা লাগবে

স্ট্রবেরি সসের জন্য লাগবে স্ট্রবেরি (কুচি) ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ এবং পানি ১/৩ কাপ (প্রয়োজনমতো)।

শিশুর নাস্তা হিসেবেও দারুণ হতে পারে এই আইটেমটি। ছবি: ইনডিপেনডেন্ট

ফ্রেঞ্চ টোস্টের জন্য লাগবে ব্লু ব্যান্ড মার্জারিন ৩-৪ টেবিল চামচ, ব্রাউন সুগার ১/৩ কাপ, ডিম ৩টি, দুধ ১/২ কাপ, ক্রিম ১/৪ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চিমটি, ক্যাস্টার সুগার ১ টেবিল চামচ এবং স্যান্ডউইচ ব্রেড ৬ স্লাইস।

যেভাবে বানাবেন

প্রথমে স্ট্রবেরি সস তৈরি করতে হবে। তার জন্য একটি ছোট প্যানে স্ট্রবেরি, চিনি, লেবুর খোসা, লেবুর রস, কর্নফ্লাওয়ার ও পানি মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মাঝারি আঁচে ৫-৬ মিনিট নাড়তে থাকুন, যতক্ষণ না সস ঘন হয়ে আসে। হয়ে গেলে ঠান্ডা হতে দিন।

এবার একটি পাত্রে মার্জারিন ও ব্রাউন সুগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে ডিম, দুধ, ক্রিম, ভ্যানিলা এসেন্স, পিঙ্ক সল্ট ও ক্যাস্টার সুগার একসঙ্গে ফেটিয়ে নিন। ব্রেডের চারপাশের শক্ত অংশ (ক্রাস্ট) কেটে ফেলুন। এক টুকরো ব্রেডের ওপর ব্রাউন সুগার মিশ্রণ লাগিয়ে তার ওপরে আরেকটি ব্রেড রাখুন, যেন স্যান্ডউইচের মতো হয়।

এবার ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন। তারপর প্যানে হালকা তেল দিয়ে টোস্ট করে নিন। দুই পাশেই ব্রাউন সুগার মিশ্রণ লাগিয়ে নিন। এবং কম আঁচে ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত ভাজুন। পরিবেশনের জন্য একটি প্লেটে স্ট্রবেরি সস ছড়িয়ে দিন। তার ওপর টোস্ট রাখুন। কাটা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর