বাড়িতে বানাতে পারেন অরেঞ্জ পেপার ফ্রাইড চিকেন

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পিএম

ঈদের এই সময়টা পরিবার এবং বন্ধুদের নিজে কাটাতে পারেন বাড়িতে। তবে খালি মুখে তো আর আড্ডা জমে না। তাই বানিয়ে ফেলুন অরেঞ্জ পেপার ফ্রাইড চিকেন। বাড়িতেই পেতে পারেন রেস্টুরেন্টের স্বাদ। রইল রেসিপি।

উপকরণ: কমলা ১টি, লেবু ১টি, হাড় ছাড়া মুরগির স্ট্রিপস ৭০০ গ্রাম, পাপ্রিকা পাউডার ১ টেবিল চামচ, হিমালয়ান পিংক সল্ট দেড় চা-চামচ, গার্লিক পাউডার ১ টেবিল চামচ, চিকেন পাউডার ১/২ টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১ চা-চামচ, অনিয়ন পাউডার ১/২ টেবিল চামচ, লাল মরিচরে গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ কাপ, চালের আটা ৪ টেবিল চামচ, পানি ১ কাপ, ভাজার জন্য তেল, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, পার্সলে কুচি এবং লেবু ও কমলার জেস্ট।

প্রণালী: কমলা ও লেবুর জেস্ট আলাদা করে রাখুন পরবর্তীতে ব্যবহার করার জন্য। একই লেবু এবং কমলা দুইটি অর্ধেক কেটে রস বের করে নিন। সেটি পরবর্তীতে ব্যবহার করার জন্য আলাদা করে রাখুন।

এবার একটি বাটিতে মুরগির টুকরো, কমলার জেস্ট (১ চা-চামচ), লেবুর জেস্ট (১/৪ চা-চামচ) মিশিয়ে রাখুন। অন্য একটি বাটিতে পাপ্রিকা পাউডার, পিংক সল্ট, গার্লিক পাউডার, চিকেন পাউডার, ব্ল্যাক পেপার, অনিয়ন পাউডার, লাল মরিচের গুড়া মিশিয়ে ভালো করে মিক্স করে নিন। মুরগির মিশ্রণে ২ টেবিল চামচ তৈরি করা মসলার মিশ্রণ যোগ করুন (বাকী মসলার মিশ্রণ রেখে দিন)। ৩০ মিনিট মেরিনেট করুন।

আর একটি বাটিতে ময়দা, চালের আটা, ১ টেবিল চামচ মসলার মিশ্রণ মিশিয়ে ভালোভাবে মিক্স করুন। মেরিনেট করা মুরগির টুকরোগুলো প্রথমে শুকনো মসলার মিশ্রণে মাখিয়ে, তারপর পানিতে ডুবিয়ে আবার শুকনো মসলার মিশ্রণে ভালোভাবে মাখিয়ে নিন।

তারপর ডিপ ফ্রাই বা এয়ার ফ্রাই করে নিন। ডিপ ফ্রাই করতে একটি কড়াইয়ে তেল গরম করুন। তারপর মাঝারি আঁচে মুরগির টুকরোগুলো ভেজে নিন, যতক্ষণ না সোনালি ও ক্রিসপি হয়ে যায়। আর এয়ার ফ্রাই করতে মুরগির স্ট্রিপসগুলো রাখুন ভেতরে সাজিয়ে রেখে, তেল স্প্রে করুন। তারপর ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন। মাঝে মাঝে উল্টে দিন।

এবার একটি কড়াই বা প্যানে লেবু ও কমলার রস (১ কাপ), ব্রাউন সুগার, বাকী মসলার মিশ্রণ (১ টেবিল চামচ), লেবুর জেস্ট (১/৪ চা-চামচ), কমলার জেস্ট (১ চা-চামচ) এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। চুলায় দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে মিশিয়ে রান্না করুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে যায়।

চুলা বন্ধ করে ফ্রাই বা এয়ার ফ্রাই করা মুরগির টুকরোগুলো সেই মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পার্সলে কুচি ও লেবুর জেস্ট ছড়িয়ে পরিবেশন করুন। ব্যস তৈরি মজাদার স্বাদের অরেঞ্জ পেপার ফ্রাইড চিকেন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর