দুপুরের খাবারে রাখতে পারেন হায়দ্রাবাদি বিরিয়ানি

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:০০ পিএম

ঈদে যদি আপনি ভিন্ন কিছু এবং সুস্বাদু রান্না করতে চান। তবে হায়দ্রাবাদি বিরিয়ানি হতে পারে আপনার পছন্দের একদম সঠিক রেসিপি। এই বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করতে হয়। খাবারটির সুগন্ধ, মসলাযুক্ত স্বাদ এবং মাংসের অতি নরম টুকরো আপনাকে মুগ্ধ করবে। ঈদে দারুণ একটি আইটেম হতে পারে এই হায়দ্রাবাদি বিরিয়ানি। রইল রেসিপি।

উপকরণ: গরুর মাংস (মিক্স) ১ কেজি, পানি ৩ লিটার, পেঁয়াজ কুচি ১টি (মাঝারি মাপের), আদা-রসুন কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ ১/২ চা-চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরা ১ চা-চামচ, মৌরি ২ চা-চামচ, ধনিয়া ২ চা-চামচ, দারচিনি ২-৩টি, বড় এলাচ ২টি, হিমালয়ান পিঙ্ক সল্ট ২ চা-চামচ, জয়ফল ১/৪টি, জয়ত্রী ২টি, স্টার আনিস ৩টি, সবুজ এলাচ ৫-৬টি, এবং পেঁয়াজ বেরেস্তা।

রন্ধন প্রণালী: একটি হাড়িতে গরুর মাংস, পানি, পেঁয়াজ, আদা-রসুন কুচি, গোলমরিচ, লবঙ্গ, জিরে, মৌরি, ধনিয়া, দারচিনি, বড় এলাচ, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। এরপর ঢেকে দিন। কম আঁচে রান্না করতে থাকুন যতক্ষণ না মাংস নরম হয়। ২ ঘণ্টা সময় লাগতে পারে।

হয়ে গেলে মাংসের টুকরো বের করে স্টকটি ছেঁকে নিন। এবার গ্রাইন্ডারে দারচিনি, জয়ফল, জয়ত্রী, স্টার আনিস, সবুজ এলাচ, বড় এলাচ, গোলমরিচ, ধনিয়া, জিরে, মৌরি সমস্ত উপকরণ একত্রে পিষে নিন। একপাশে রেখে দিন।

অন্য একটি পাত্রে তেল গরম করে গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লাল শুকনো মরিচ, আদা-রসুন কুচি,  মরিচ কুচি, কড়ি পাতা, শুকনো প্লাম, টমেটো, তেঁতুল পুল্প, প্রস্তুত করা মসলার মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন। এতে আগে তৈরি করে রাখা স্টক অর্ধেকটা এবং দই দিন। মিশিয়ে ভালোভাবে রান্না করুন। তারপর রান্না করা মাংস যোগ করুন। ভালোভাবে মিশিয়ে আবার ৪-৫ মিনিট রান্না করুন। পাত্রে রাখা বাকি স্টক যোগ করে আবার মিশিয়ে দিন।

এবার তাতে চাল দিয়ে ভালো করে মিশিয়ে দিন। হিমালয়ান সল্ট দিয়ে ৬-৮ মিনিট মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না পানি কমে যায়। উপরে পুদিনা পাতা ছড়িয়ে দিন এবং ভালোভাবে মেশান। এবার উপরে একটা মোটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে ৪-৫ মিনিট রান্না করুন।

এবার ছোট একটা বাটিতে পানি, কেওড়া জল এবং ফুড কালার মিশিয়ে ভালোভাবে মিশ্রিত করুন। এই মিশ্রণটি উপরে ছড়িয়ে দিন। তারপর এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কাপড় দিয়ে ঢেকে দিন। ১২-১৫ মিনিট কম আঁচে রান্না করুন। তারপর নামিয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর