সহজেই বানাতে পারেন পেশাওয়ারি ম্যাঙ্গো আইসক্রিম

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

এই গরমে ঘরেই তৈরি করুন ক্রীমি আর ঠান্ডা পেশাওয়ারি ম্যাঙ্গো আইসক্রিম। পাকা আম আর দুধে বানানো এই আইসক্রিম যেন একেবারেই দোকানের মতো! কোনো আইসক্রিম মেশিন ছাড়াই সহজ রেসিপিতে পেয়ে যান পারফেক্ট টেক্সচার। দেখে নিন পুরো প্রক্রিয়াটি। রইল রেসিপি।

যা যা লাগবে

  • পাকা আমের কিউব ২ কাপ
  • দুধ ১ লিটার
  • চিনি ৩/৪ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করতে পারেন)
  • ফ্রেশ ক্রিম ২ কাপ
  • হলুদ ফুড কালার ৩-৪ ফোঁটা (ইচ্ছেমতো)
  • ম্যাঙ্গো এসেন্স ১/২ চা-চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে আমের পিউরি তৈরি করুন। তার জন্য একটি ব্লেন্ডারে পাকা আম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ পিউরি তৈরি হলে আলাদা করে রাখুন। তারপর দুধ ফুটিয়ে নিন। একটি পাত্রে দুধ দিন ও মাঝেমাঝে নাড়তে নাড়তে ফুটিয়ে তুলুন। ফুটন্ত দুধে চিনি দিন ও ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না চিনি গলে যায়। চুলা বন্ধ করে ১ মিনিট অপেক্ষা করুন। এরপর দুধে ক্রিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

দুধ-ক্রিমের মিশ্রণে এবার আমের পিউরি দিন। আবার ভালোভাবে মেশান। ফুড কালার ও ম্যাঙ্গো এসেন্স দিন। এবার চুলা আবার মাঝারি আঁচে জ্বালিয়ে ২-৩ মিনিট ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। মিশ্রণটি ঠান্ডা হতে দিন এবং একটি চালুনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিন যেন টেক্সচার থাকে একদম মসৃণ।

মিশ্রণটি একটি এয়ারটাইট কন্টেইনারে দিন। কয়েকবার টোকা দিন যেন ফাঁপা না থাকে। এরপর ক্লিং র‍্যাপ দিয়ে ঢেকে ঢাকনা দিন। ফ্রিজে রাখুন অন্তত ৮ ঘণ্টা বা রাতভর। আইসক্রিম ফ্রিজ থেকে বের করে ২ মিনিট রাখুন। এবার ছুরি দিয়ে কিউব করে কেটে নিন। কিউবগুলো চপার মেশিনে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না মসৃণ হয়।

আবার একটি এয়ারটাইট কন্টেইনারে মিশ্রণটি ঢালুন। ক্লিং র‍্যাপ দিয়ে ঢেকে ঢাকনা লাগিয়ে আবার ৮ ঘণ্টা ফ্রিজে রাখুন। আইসক্রিম জমে গেলে স্কুপ করে পরিবেশন করুন। চাইলে উপর দিয়ে আমের টুকরো বা বাদাম ছড়িয়ে দিতে পারেন। এক লিটার আইসক্রিম তৈরি হবে এই রেসিপিতে।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর