ঘুরতে গিয়ে পোশাকে ‘ভুল’! মিলতে পারে জরিমানা বা তিরস্কার

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পিএম

বিশ্বজুড়ে পর্যটনের ভিড় আবার বাড়ছে। তবে বাড়ছে কিছু নতুন ধরনের সমস্যাও। অনেক দেশেই স্থানীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতা বজায় রাখতে এখন পর্যটকদের জন্য পোশাকবিধিতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

যেখানে একসময় সৈকতের পাশে হালকা পোশাকে ঘোরাফেরা ছিল স্বাভাবিক, এখন সেই পোশাকই আপনাকে ফেলতে পারে বিপাকে। জরিমানা, মন্দ দৃষ্টিভঙ্গি, এমনকি কোনো কোনো দেশে আইনি ঝামেলাও হতে পারে।

এক নজরে দেখে নিন, কোন দেশে কোথায় কেমন পোশাক পরা উচিত, না হলে কী হতে পারে।

ক্রোয়েশিয়া, হভার দ্বীপে বিকিনি মানেই জরিমানা
দেখতে অসাধারণ সুন্দর হভার দ্বীপ, কিন্তু এখানে এখন বিচ এলাকার বাইরে কেউ যদি বিকিনি, স্পিডো বা খালি গায়ে হাঁটেন, তাহলে গুণতে হতে পারে ৬০০ ইউরো পর্যন্ত জরিমানা। যা বাংলাদেশের মুদ্রায় ৭২ হাজার টাকা। কিন্তু কেন? দ্বীপের ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।ৎ

তুরস্ক, মসজিদে ঢুকতে মাথা ঢাকতেই হবে
তুরস্কের সমুদ্রসৈকত বা পর্যটন এলাকায় পোশাকের বিষয়ে তেমন কড়াকড়ি নেই। কিন্তু মসজিদে প্রবেশের সময় পুরুষদের ফুল প্যান্ট ও নারীদের মাথা ঢেকে ঢোকা বাধ্যতামূলক। এখানে বিনামূল্যে স্কার্ফ পাওয়া যায়। তবে এই নিয়ম না মানলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না।

গ্রিস, ঐতিহাসিক জায়গায় হাই হিল নয়
মেটেওরার মতো ধর্মীয় স্থানগুলোতে নারীদের লম্বা জামা, ওড়না পরা বাধ্যতামূলক। আর পুরুষদের ক্ষেত্রেও পরিপূর্ণ পোশাক করতে হবে। এছাড়া প্রাচীন স্মৃতিস্তম্ভগুলোতে হাই হিল পরাও নিষেধ। কারণ হিসেবে বলা হয়েছে, এতে পাথরের মেঝে ক্ষয় হতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেন, বার্সেলোনায় বিচ পোশাক শহরে নয়
বিশেষ করে বার্সেলোনা ও মায়োরকার মতো পর্যটন শহরে বিচের পোশাকে (যেমন বিকিনি, শর্টস) শহরের রাস্তায় হাঁটলে ১০০ থেকে ৩০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। যা বাংলাদেশের মুদ্রায় ১২ হাজার থেকে ৩৬ হাজার টাকা। শুধুমাত্র বিচ বা সুইমিংপুল এলাকায় এসব পোশাক পরা যাবে।

থাইল্যান্ড, মন্দির মানেই পূর্ণাঙ্গ পোশাক
ব্যাংককের রাজপ্রাসাদ বা মন্দিরে ঢুকতে হলে কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক। আঁটসাঁট, ছোট বা খোলামেলা জামা নিষিদ্ধ। নিয়ম না মানলে প্রবেশ নিষিদ্ধ, কখনো জরিমানাও হয়।

মরক্কো, গ্রামে পোশাকের শালীনতা গুরুত্ব পায়
শহরের তুলনায় মরক্কোর গ্রামীণ এলাকায় পোশাকের ব্যাপারে শালীনতা বেশি গুরুত্বপূর্ণ। নারীদের জন্য লম্বা হাতা ও পা ঢাকা জামা উপযুক্ত ধরা হয়। জরিমানা না হলেও, স্থানীয়দের বিরূপ দৃষ্টিভঙ্গির শিকার হতে পারেন।

সংযুক্ত আরব আমিরাত, ঢেকে রাখতে হবে কাঁধ ও হাঁটু
দুবাই, আবুধাবির মতো শহরের মল, জাদুঘর, সরকারি ভবনে কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক বাধ্যতামূলক। বিচে সুইমওয়্যার পরা চললেও, অন্য কোথাও নয়। আইন লঙ্ঘন করলে ২ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা। মানে প্রায় ৬২ হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে। এমনকি আটক বা দেশে ফেরত পাঠানোর সম্ভাবনাও আছে।

সৌদি আরব, পোশাকে এখনো কড়াকড়ি
‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে নারীদের জন্য আবায়া ঐচ্ছিক করা হলেও, শালীন পোশাকের ব্যাপারে রয়েছে বেশ কড়াকড়ি। পুরুষদের শর্টস ও নারীদের খোলামেলা পোশাক একদমই গ্রহণযোগ্য নয়। আইন না মানলে জনসমক্ষে তিরস্কার, জরিমানা বা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে।

পোশাকে সতর্কতা কেন জরুরি?
বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকদের উচিত স্থানীয় রীতিনীতি বুঝে চলা। কারণ এতে শুধু সামাজিক সম্মান রক্ষা হয় না, নিজের নিরাপত্তাও বাড়ে। অনেক সময় অনিচ্ছাকৃত ভুল থেকে সৃষ্টি হয় বড় ঝামেলা।

তাই বিদেশে যাওয়ার আগে, ওই দেশের সংস্কৃতি ও পোশাকসংক্রান্ত নিয়ম সম্পর্কে একটু জেনে নিন। এতে আপনার ঘোরাঘুরি যেমন সহজ হবে, তেমনি কারও অনুভূতিতেও আঘাত লাগবে না।

তথ্যসূত্র: টাইমস নাউ

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
গত ৫ বছরের সব রেকর্ড ভেঙে কারাবন্দির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ভাবুন তো, যেখানে ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার, সেখানে রাখা হচ্ছে আড়াই গুণ বেশি বন্দি। আর কিছু কিছু জেলায় পরিস্থিতি এতটাই বেসামাল যে,...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
রামপালে বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে।...
প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
লোডিং...

এলাকার খবর