ছোট হচ্ছে না মন্ত্রিসভা, প্রতীক বরাদ্দের পর সুবিধা হারাবেন মন্ত্রীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

নির্বাচনী সরকারের মন্ত্রিসভা ছোটো করার পরিকল্পনা নেই প্রধানমন্ত্রীর। তবে তারা শুধু রুটিন ওয়ার্ক ও দৈনন্দিন কাজ করবেন, যাতে সরকার সচল থাকে। এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হলে মন্ত্রীরা আর সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।' 

অবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি। ভোট সাত জানুয়ারি। এর মধ্য দিয়ে শুরু হলো নির্বাচনি সরকারের যাত্রা।

এর আগে ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচন হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর মধ্যে একবার নির্বাচনি সরকারের মন্ত্রিসভা ছোট করা হয়েছিল, দেখা গিয়েছিল নতুন মুখও।

এবারও কি নির্বাচনি সরকারে কোনো পরিবর্তন আসছে? প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, সে সুযোগ কম।  

প্রধানমন্ত্রী বলেন, 'আকার ছোট করলে দেখা যায়, অনেক মন্ত্রণালয়ের কাজ হয় না। কাজগুলো বাধাগ্রস্ত হয়ে যায়। ১৪-তে আমি কিছু মন্ত্রী অন্যান্য দল থেকে নিয়োগ করেছিলাম, এরপর ১৮-তে সেই পদ্ধতি করি নাই, যেটা অন্যান্য দেশে হয়-এইবারও সেভাবে হবে। নির্বাচনকালীন সরকার হিসেবে আমাদের রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন, দৈনন্দিন কাজকর্ম করব, যাতে সরকার অচল হয়ে না যায়, সেটা আমরা করব, সেভাবে চলবে।'

তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। এরপর নির্বাচনের প্রচারে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, সরকারি কোন সুযোগ পাবেন না এবং গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না। 

শেখ হাসিনা বলেন, 'আমাদের আরপিও অনুযায়ী, যখন মনোনয়নপত্র দাখিল হবে, তখন থেকে আর সরকারি কোনো সুযোগ-সুবিধা মন্ত্রীরা ব্যবহার করতে পারবে না, পতাকা বা কোনো সুবিধা ব্যবহার করতে পারবে না। তখন একজন প্রার্থী হিসেবেই তাদেরকে ভোট চাইতে হবে।'

২০১৮ সালের মতো এবারও নিজের জন্য আলাদা কার্যালয়ের কথা জানান শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি নিজেও যখন প্রার্থী হব, তখন গণভবন থেকে ভিডিও কনফারেন্স করব না। আমি আমার অফিস আলাদা, যেমন গতবারও করেছিলাম ৫ নম্বরে, এবার আলাদা একটা অফিসের ব্যবস্থা করেছি।'

তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি।...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর