সাংবাদিক সৈয়দ আশফাকের মায়ের বিবৃতি

স্বার্থান্বেষী মহল আশফাককে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার বানাচ্ছে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পিএম

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের ঢাকার মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের নয় তলা থেকে গত ৬ ফেব্রুয়ারি নিচে পড়ে প্রীতি উরাং নামের ১৫ বছরের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়। নিহত ওই শিশু  গৃহশ্রমিক হিসেবে কর্মরত ছিল। এই ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি প্রীতি উরাংয়ের  বাবা লোকেশ উরাং মোহাম্মদপুর থানায় সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট সৈয়দ আশফাকুল হকের বাসার ৭ বছর বয়সী অপর এক শিশু গৃহশ্রমিক ফেরদৌসী একইভাবে একই ভবনের নয় তলা থেকে পড়ে প্রাণে বাঁচলেও তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

গত ২ এপ্রিল ‘দ্যা ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় ১৩ বছর বয়সী শিশু গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং কয়েকটি গণমাধ্যমের পক্ষপাতমূলক আচরণের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ১১৭ বিশিষ্ট নাগরিক। এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ জানায় তারা।

এসব ঘটনার প্রেক্ষিতে গত ২ এপ্রিল ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ দেয় প্রতিষ্ঠানটি। অব্যাহতির নোটিশে বলা হয়, ‘ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে।

আশফাকুলের মা আনোয়ারা মাহবুব গতকাল বুধবার আশফাক-তানিয়া সম্পর্কে মিথ্যাচার না ছড়ানোর এবং সুবিচার বাধাগ্রস্ত হয় এমন পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে প্রতিবাদ জানান। তিনি সৈয়দ আশফাকুল হক ও স্ত্রী তানিয়া খন্দকারের প্রতি ‘গণমাধ্যমের অন্যায্য অনুমান, মিথ্যা প্রচার ও তথ্য বিকৃতি’ এবং ১১৭ জন নাগরিকের বিবৃতিতে ভুল তথ্যের প্রতিবাদ জানান। সঠিক উপায়ে তথ্য যাচাই না করে আশফাক-তানিয়া সম্পর্কে মিথ্যাচার না ছড়ানোর এবং সুবিচার বাধাগ্রস্ত হয় এমন পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান।

মাগুরার প্রয়াত মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুল হকের স্ত্রী আনোয়ারা মাহবুব (৮৫) গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ঢাকার শাহজাহান রোডে তাঁর ছেলে সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যুবরণ করে বাসার অনিয়মিত গৃহকর্মী প্রীতি উরাং। এই মৃত্যু একটি বিশাল ধাক্কা হিসেবে আসে আশফাক-তানিয়া দম্পতির জন্য, যারা দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিল। আশফাক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে এই দম্পতিকে অবহেলাজনিত মৃত্যুর দায়ে অভিযুক্ত করা হয়, যার তদন্ত এখনো চলছে। পুলিশ এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। ৭১ দিন ধরে আশফাক ও তানিয়া কারাগারে আটক রয়েছে। 

গত ২ এপ্রিল প্রীতির মৃত্যু নিয়ে প্রকাশিত ১১৭ জন নাগরিকের বিবৃতিতে ‘পুলিশের নিষ্ক্রিয়তা’, প্রীতির ওপর অত্যাচার, প্রায় ১৩ মিনিট ধরে গ্রিলে ঝুলে থাকা, বাড়ির সিসিটিভি ফুটেজ হারিয়ে যাওয়াসহ যেসব কথা বা অভিযোগ তোলা হয়েছিল; সেসবের কী প্রমাণ বা ভিত্তি আছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আনোয়ারা মাহবুব। তিনি ১১৭ নাগরিকের বিবৃতিতে করা সমস্ত মিথ্যা দাবি ও ইঙ্গিত প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘তথাকথিত পুলিশের নিষ্ক্রিয়তা সম্পর্কে বলতে চাই, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আমার ছেলে ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরদিন বেলা দুইটার দিকে আদালতে হাজির করার আগে প্রায় ২৮ ঘণ্টা মোহাম্মদপুর থানায় আটকে রেখে তাদের পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়। তাদের কারাগারের গেটে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করা হয়।’

আনোয়ারা মাহবুব বলেন, ‘আশফাক ও তানিয়া তাদের গৃহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল; এমন কথা কোনো উপযুক্ত কর্তৃপক্ষ, তদন্তকারী বা প্রীতি উরাংয়ের পরিবারের করা মামলায়ও বলা হয়নি। আশফাক ও তানিয়া তাদের বাড়ি থেকে মুঠোফোনে সরাসরি সম্প্রচারের জন্য শুধু চায়নিজ একটি ক্যামেরা ব্যবহার করত, যেমনটি আজকাল অনেক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান করে। যেহেতু এটি একটি লাইভ ক্যামেরা এবং কোনো ডিভাইস বা মেমোরি কার্ডে কোনো সংরক্ষিত ফুটেজ ছিল না, তাই এই ফুটেজ হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ ছাড়া ২০২৩ সালের আগস্টে আশফাকের বাড়ি থেকে সাত বছর বয়সী গৃহকর্মী ফেরদৌসী পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনায় ১১৭ জনের বিবৃতিতে কল্পিত তথ্য দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি বিস্মিত যে এই ১১৭ জন নাগরিক, যাঁদের মধ্যে অনেকেই শিক্ষা, সাংবাদিকতা, গবেষণা, ফৌজদারি তদন্ত ও আইনের ক্ষেত্রে অত্যন্ত সম্মানিত এবং দক্ষ। এ ধরনের সংবেদনশীল বিষয়ে তাঁরা কীভাবে এই ধরনের ভুল দাবি করলেন, বিশেষ করে যখন পুলিশের তদন্ত চলছে।’

এই ধরনের ধারাবাহিক অপপ্রচার কেবল সমাজকেই কলঙ্কিত করে না; বরং এ বিষয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও প্রভাবিত করে উল্লেখ করে কৃষিবিদ আনোয়ারা মাহবুব বলেন, সৈয়দ আশফাকুল হকের ৩৩ বছরের সাংবাদিকতার কারণে পেশাগত প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ ও শত্রু সৃষ্টি হয়েছে। এই স্বার্থান্বেষী মহল আশফাক-তানিয়া দম্পতিকে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার বানাচ্ছে এবং ন্যায়বিচার থেকে বঞ্চিতকরণের সুপরিকল্পিত প্রচেষ্টা বা অপপ্রয়াস চালাচ্ছে বলে তিনি মনে করেন। তিনি পরিবারের পক্ষ থেকে আলোচ্য ঘটনার অবাধ, সুষ্ঠু, নির্মোহ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও তার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন:

নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আন্তর্জাতিক মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
কারখানায় দুর্ঘটনায় হাত হারানোর পর টানা ছয় বছর আইনি লড়াই চালিয়ে অবশেষে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ বুঝে পেল শিশু নাঈম হাসান নাহিদ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে বাকি ১৫ লাখ টাকার...
দেশব্যাপী নিরাপদ শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। শিশুদের নিরাপদ বেড়ে ওঠা, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর