গণভোটের বিষয়ে দলগুলো একমত: আলী রীয়াজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম

গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আগামী ৮ অক্টোবর বিকেলে আবারও সভা বসবে। রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে একমত হয়েছে। তবে কখন হবে, সেটা এখনো নির্ধারণ হয়নি।’

এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সম্মতি দেবে জনগণ। আগামী আইনসভা সে অনুযায়ী কাজ করবে।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এই সরকার শুধু পরবর্তী সরকারের হাতে সুপারিশ দিয়ে যাবে—এটি আমরা চাই না। আগামী সংসদ হতে হবে গণপরিষদ। আগামী সংসদকে দুটি দায়িত্ব দিতে হবে। সাংবিধানিক আদেশ বা যে নামেই হোক, তা নিয়ে নির্বাচনের দিন গণভোট হোক। তবে গণভোটে আগামী সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিতে হবে।’

এ সময় সতর্ক করে দিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা যদি ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা বা সমাধানে না আসি, তাহলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হবে। তখন কেউ পালানোর পথ পাবে না।’

জামায়াতে ইসলামীর প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে—এ বিষয়ে সব দলই একমত। এটি গণভোটের মাধ্যমেই হতে হবে। তবে দু-একটি দলের কিছুটা দ্বিমত আছে। আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
দেশে ফিরলে আইনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
লোডিং...

এলাকার খবর