মাদকমুক্ত ঢাকা গড়তে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

মাদকমুক্ত ঢাকা গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে টেকসই নগর ব্যবস্থাপনার করণীয় নির্ধারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে নীতিনির্ধারণী সংলাপ। এতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেবেন।

আগামী ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) এ সংলাপ অনুষ্ঠিত হবে। ‘মাদকমুক্ত ঢাকা গড়তে টেকসই নগর ব্যবস্থাপনা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এ ছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী।

অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে থাকবেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, ঢাকা পোস্টের সম্পাদক কামরুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান হাফিজুর রহমান।

সংলাপের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পলিসি ডায়লগ অন সাসটেইনেবেল আরবান মেনেজমেন্ট ফর এ ড্রাগ ফ্রি ঢাকা’। এতে মাদকমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে টেকসই নগর ব্যবস্থাপনা এবং এ ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হবে।

এ আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।

সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড...
একটি রুটে একটি কোম্পানির বাস। রাজধানী ও আশপাশের ছয়টি রুটে ৮৬১টি বাস নিয়ে চালু হলো রুট রেশনালাইজেশন। রোববার সকালে মানিক মিয়া এভিনিউতে এ কার্যক্রম উদ্বোধন হলেও এখনো ঠিক হয়নি চালক-শ্রমিকদের বেতন...
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই...
রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও...
এলডিসি উত্তরণের সময় বাড়ানোই যথেষ্ট নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মিডিয়া সংলাপে বলা হয়, এলডিসি উত্তরণে প্রয়োজন রাজনৈতিক...
দুর্বৃত্তায়নকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল বানিয়েছে রাজনৈতিক দলগুলো। এমন মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, রাজনীতি নিয়ে জুলাই অভ্যূত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল,...
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন,...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর