মনোনয়ন ফরম বেচে আওয়ামী লীগের আয় ১৫ কোটি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন। এর আগে গত তিন দিনে মনোনয়ন বিক্রির মাধ্যমে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। আজ এ আয় আরও বাড়বে। 

আওয়ামী লীগের ফরম বিক্রি ও জমার শেষ দিনেও আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ লাইন দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত ফরম কেনা ও জমা দেওয়া যাবে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। 

আজ সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকেরা ভিড় করেন। সমর্থকদের সাথে নিয়ে ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলছেন, যোগ্যদের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। 

দলীয় সূত্রে জানা যায়, গত ৩ দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ১৯টি। এ নিয়ে ৩ দিনে মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। আজ এই আয় বাড়বে। তবে শেষদিনে ফরম তোলার চেয়ে জমা হচ্ছে বেশি। 

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ৭৩৩টি।

গত সপ্তাহে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পর গত বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র বিক্রি শনিবার থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

এতে আরও জানানো হয়, এই চারদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর জমা নেওয়া হবে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়।

শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
সরকারের একটি অংশ জামায়াতকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স...
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর