আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হবে বৃহস্পতিবার

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার সকালে দলের সংসদীয় বোর্ড সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির সবশেষ তথ্য জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘গত চারদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। ফরম বিক্রি করে আয় হয়েছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে।’

এর আগে এ দিন গোপালগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শেখ কবির হোসেন। গত শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরুর দিনই আওয়ামী লীগ সভাপতি মনোনয়নপত্র নিয়েছিলেন।

শেষ দিন মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল দীর্ঘ লাইন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ৭৩৩টি।

গত বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হচ্ছে আগামী ৭ জানুয়ারি।

শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
সরকারের একটি অংশ জামায়াতকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স...
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর