ছোট রাজনৈতিক দলগুলোতে হতাশা, মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনএফের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় ২৯টি রাজনৈতিক দল। নির্বাচনের আগে আলোচনায় আসে বেশ কয়েকটি ছোট দল। যার মধ্যে উল্লেখযোগ্য নতুন নিবন্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও তৃণমূল বিএনপি। তবে কোনো আসনেই জয় না পাওয়ায় দলগুলোতে চলছে হতাশা। হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতেও চায় তারা। সে লক্ষ্যে দল গুছিয়ে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকার টার্গেট তাদের। কেউ কেউ দাবি তুলেছেন মধ্যবর্তী নির্বাচনেরও।

এবারের নতুন সংসদে প্রধান বিরোধী দল হওয়ার আশায় নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দেয় তৃণমূল বিএনপি। তবে ভোটে ভরাডুবি হয় তাদের ১৩৫ প্রার্থীর সবারই।

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। ছবি: ভিডিও থেকে নেওয়া এ নিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, ‘একটা রাজনৈতিক দল জনগণের পাশে যেভাবে থাকে, জনগণের দাবি-দাওয়া নিয়ে যেভাবে কাজ করে, আমরা সেভাবে কাজ করব। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে চাই। সেভাবে আমাদের দলকে আমরা নতুন করে গোছাব।’

ভালো ফলের আশায় এবারের নির্বাচনে ৫৬ আসনে প্রার্থী দেয় আরেক নতুন দল বিএনএম। তবে শীর্ষ নেতাসহ হেরেছেন দলটির সব প্রার্থীই। তাদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে বেশ কিছু আসনে জিততেন তারা। 

দলটির মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান বলেন, ‘যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো তাহলে আমরা অন্তত ১০ থেকে ১৫টি আসনে জয়লাভ করতাম। আমরা সারা দেশে দলকে সুসংগঠিত করতে চাই এবং সেজন্য কাজ শুরু করে দিয়েছি। আমাদের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলাকে নতুন করে গোছাতে শুরু করেছি।’

বিএনএমের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান। ছবি: ভিডিও থেকে নেওয়া একাদশ নির্বাচনে না গেলেও এবার ৪৫টি আসনে প্রার্থী দেয় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। কোনো আসন না পাওয়া দলটির নেতারা দাবি তুলেছেন মধ্যবর্তী নির্বাচনের। 

ভিডিও দেখুন:বিএনএফের সভাপতি এস এম আবুল কালাম আজাদ বলেন, ‘এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক আছে। আমি সেই বিতর্কে না গিয়ে বলতে চাই, যেহেতু বিতর্ক আছে সেহেতু সরকারের দায়িত্ব এর থেকে বের হয়ে এসে নতুন করে নির্বাচন দেওয়া। সেটা হতে পারে মধ্যবর্তী নির্বাচন।’

দ্বাদশ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সংগঠনের কার্যক্রম বাড়াতে কর্মসূচি চালানোর কথাও জানিয়েছেন ছোট দলগুলোর নেতারা।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর