চাঁদপুরে জাপার সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন। 

আজ সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতা-কর্মীরা। 

প্রথমে গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতা-কর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

ডি এম আলাউদ্দিন বলেন, ‘জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে তাঁরা নিজেদের অপরাধী মনে করছেন। এ জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেন। উপজেলায় ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। যদি নতুন দলে যোগদান করেন তাহলে সবাই একসঙ্গে দেশের স্বার্থে দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবেন।’

দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েও...
দলীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চট্টগ্রামে এবার ব্যতিক্রমী সাংগঠনিক সভা করতে যাচ্ছে বিএনপি। রোববার সন্ধ্যায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা হতে যাচ্ছে বন্দরনগরীতে। আর এই সভায়...
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর