গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল: বিএনপি নেতা সালাহউদ্দিন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম

গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণভোটের বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে তা জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব। পাশাপাশি পিআর ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করতে চায় কয়েকটি রাজনৈতিক দল। 

বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাসিবাদী শক্তি ও দেশী বিদেশি ষড়যন্ত্র। তবে ঐক্য ধরে রাখলে তারা নির্বাচন বানচাল করার কোনো সুযোগ পাবে না। তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভবিষ্যতের রাজনীতিকে আরও ভয়ংকর করে তুলবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

আগামী নির্বাচন নিয়ে পুলিশ বাহিনীর প্রতি আস্থাহীনতার বাস্তবতা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণই আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নির্বাচনে দায়িত্ব পালন করবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
নরসিংদীতে আলোচনা সভায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, জুলাইয়ের চেতনা বিএনপি সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্ক করেন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
লোডিং...

এলাকার খবর