কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী ও সাবেক এমপি আব্দুর রহমান বদি হাইকোর্টে জামিন পেলেও চেম্বার আদালতে তা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চেম্বার আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছিলেন। তবে চেম্বার আদালত তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মার্চ আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
এছাড়া জুলাই হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিও হাইকোর্টে জামিন পেয়েছিলেন। কিন্তু হাইকোর্টের জামিন আদেশ স্থগিত হয়েছে চেম্বার আদালতে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতানেত্রীদের অনেকের বিরুদ্ধেই জুলাই আন্দোলন চলাকালীন হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় অনেকেই আটক হন।
ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে সেলিনা হায়াৎ আইভী এবং আব্দুর রহমান বদির বিরুদ্ধেও জুলাই-সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়।



