ভূঅভ্যন্তরে এভারেস্টের চেয়ে ১০০ গুণ বড় দুই ‘পর্বত’ 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম

ভূপৃষ্ঠের গভীরে এভারেস্টের চেয়েও ১০০ গুণ বড় দুই ‘পর্বত’ আবিষ্কার করার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এ সংক্রান্ত একটি গবেষণা বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, এ দুটি পর্বতের মধ্যে একটি আফ্রিকা মহাদেশ এবং অন্যটি প্রশান্ত মহাসাগরের নিচে। এ দুটি পর্বতের উচ্চতাই প্রায় এক হাজার কিলোমিটার। যেখানে বিশ্বের উপরিভাগে সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের উচ্চতা আট দশমিক আট কিলোমিটার। 

বিজ্ঞানীরা বলছেন, এই পর্বতগুলোর বয়স কমপক্ষে ৫০ লাখ বছর। এগুলো মাটি থেকে ১২০০ কিলোমিটার গভীরে অবস্থিত এবং টেকটনিক প্লেট দ্বারা বেষ্টিত। 
 
গবেষণা দলের প্রধান নেদারল্যান্ডের ইউট্রেখট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আরওয়েন ডিউস বলেন, কেউ জানত না যে এগুলো কী। এগুলো কী অস্থায়ীভাবে সেখানে রয়েছে নাকি লাখ লাখ বছর ধরে ওখানে আছে। 

গবেষণায় বলা হয়, পৃথিবী পেঁয়াজের মতো আলাদা আলাদা অংশে বিভক্ত। বাইরে পাতলা খোসার মতো এবং তারপর স্থিতিস্থাপক ম্যানটেল আউটডোর। এই ম্যানটেল আউটডোর ও এরপর তরল আউটার কোর। এই স্থানের সীমান্তে দুটি পর্বত অবস্থিত। এটি পৃথিবীর দুটি আলাদা আলাদা বিপরীত দিকে অবস্থিত।  

মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর