জাপান আইটি উইকে অংশ নিয়েছে বেসিসের ৬ সদস্য প্রতিষ্ঠান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পিএম

এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান আইটি উইক ২০২৫’। টোকিও বিগসাইটে আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ছয়টি সদস্য প্রতিষ্ঠান। চলবে ২৩ থেকে ২৫ এপ্রিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বেসিস।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাফায়ার সলিউশন লিমিটেড, বিজেআইটি লিমিটেড, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেড, টুইনফোর্চ সলিউশন্স লিমিটেড, ফ্রনচার টেকনোলজিস লিমিটেড এবং রেভো ইন্টারেক্টিভ।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. তবিবুর রহমান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন।

বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, ‘জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য এক বড় অর্জন। এই অংশগ্রহণ আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে বিশ্ব দরবারে।’

উল্লেখ্য, জাপানের এই ট্রেড শোতে অংশগ্রহণকারী বেসিস সদস্যরা স্টলগুলোতে তাদের তথ্যপ্রযুক্তি পণ্য এবং পরিষেবা সম্পর্কে জানানো। সেই সাথে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং করার মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরবে। পাশাপাশি বিনিয়োগকারী-তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেলা।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর