৩টি মডেল ও নতুন রঙে আসছে অ্যাপল ১৬

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম

আগামী মাসে (সেপ্টেম্বরে) বাজারে আসতে যাচ্ছে আইফোন পরিবারের নতুন সদস্য আইফোন ১৬। আসন্ন এই স্মার্টফোনটিকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। অ্যাপলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নতুন এই ডিভাইসটির জন্য। পাশাপাশি কোন কোন নতুন ফিচার দিয়ে সাজানো হবে অ্যাপল ১৬- সে নিয়েও ধারণা দেয়ার চেষ্টা করছেন অ্যাপল বিশ্লেষকরা। বিভিন্ন সূত্রে এরই মধ্যে জানা গেছে, তিনটি মডেল ও নতুন একটি রঙে দেখা মিলবে আইফোন ১৬। 

অ্যাপল বিশ্লেষক মার্ক গুরমান সম্প্রতি জানিয়েছেন যে, আইফোন ১৫ গত বছর যে তারিখে বাজারে এসেছে তার কাছাকাছি কোন তারিখেই এই বছর আইফোন ১৬ বাজারে আসবে। সেদিক থেকে আইফোন ১৬ মুক্তির সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। আইফোন ১৬-এর সম্ভাব্য তিনটি মডেল হচ্ছে: আইফোন ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স। 

বলা হচ্ছে, আইফোন ১৫ এর তুলনায় খুব বেশি পরিবর্তন দেখা যাবে না আইফোন ১৬-তে। আইফোনের নতুন ভার্সনে মূলত এআই সক্ষমতা বৃদ্ধিকেই প্রাধান্য দিয়েছে অ্যাপল। বিশেষ করে গত জুনে নিজেদের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ঘোষণা করার পর অ্যাপল তাঁদের নতুন যেকোনো প্রোডাক্ট ও সার্ভিসে এআই-ভিত্তিক ফিচার নিয়ে আসবে এমনটাই স্বাভাবিক। 

নতুন রঙে আসছে আইফোন ১৬?
কোন কোন রঙে পাওয়া যাবে আইফোন ১৬- তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিভিন্ন সময় আইফোন সম্পর্কিত সঠিক তথ্য দিয়েছেন এমন বিশ্বস্ত সূত্রগুলো ইতোমধ্যেই নতুন আইফোনের সম্ভাব্য ‘কালার ভ্যারিয়েশন’ নিয়ে দিচ্ছেন নানা তথ্য। 

আইফোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার ক্ষমতা রাখেন এমন ব্যক্তিদের একজন মাজিন বু। সম্প্রতি নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে মাজিন বু আইফোন ১৬ এর ‘সম্ভাব্য কালার’ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটির ক্যামেরা রিং-এর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আইফোন ১৬ প্রো লাইনআপে মোট ৪টি রঙ আছে: হোয়াইট, ব্ল্যাক, গোল্ড এবং গ্রে।”

পাশাপাশি মাজিন বু এটাও ইঙ্গিত দিয়েছেন যে, আইফোন ১৬ মডেলটি নতুন আরেকটি রঙে দেখা যেতে পারে এবং সেটা হতে পারে ‘ডেজার্ট টাইটানিয়াম’। এটি দেখতে কিছুটা ডার্ক গোল্ড এবং অনেকটা পূর্বের পার্পল রঙের মতো- তবে একটু বেশি গাঢ় (ডিপ) পার্পল।

এখানে সমস্যা হলো ‘পূর্বের পার্পল’ লিখে মাজিন বু ঠিক কী বোঝাতে চাইছেন সেটা পরিষ্কার নয়। হতে পারে সেটা ডিপ পার্পল রঙের আইফোন ১৪ প্রো- যেখানে কিছুটা সোনালী আভাও (গোল্ডেন শেড) ছিল। সম্প্রতি আরেকটি সুত্র দাবী করছে, আইফোন ১৬ অন্যান্য রঙের পাশাপাশি ‘রোজ গোল্ড টাইটানিয়াম’ রঙে পাওয়া যাবে। আইফোনপ্রেমীরা এর আগেও আইফোন ৬এস এর মতো কয়েকটি মডেলে রোজ গোল্ড রঙের দেখা পেয়েছে।   

এখন পর্যন্ত আইফোন ১৬ সম্পর্কিত যে তথ্যগুলো আসছে তার মধ্যে কিছু গুজব থাকতেই পারে। কিন্তু আইফোন ১৬ নতুন কোন রঙে পাওয়া যাবে, এমন সম্ভাবনা কিন্তু প্রবল। তা সে নাম ‘ডেজার্ট টাইটানিয়াম’ হোক বা ‘রোজ গোল্ড টাইটানিয়াম’, নামে কি যায় আসে!

তথ্যসূত্র: ব্লুমবার্গ নিউজ, ম্যাশেবল, টমস হার্ডওয়্যার, ম্যাকরিউমারস  

আরও পড়ুন:

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর