বিশ্বকাপ সামনে রেখে টিপি-লিংকের নতুন ক্যাম্পেইন

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:৩১ পিএম

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ স্লোগানে নতুন ক্যাম্পেইনের উদ্বোধন করে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড টিপি-লিংক। একই অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংকের পাশাপাশি প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো ও মারকিউসিসের নতুন পণ্য প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন নেটওয়ার্কিং ও স্মার্ট প্রযুক্তিপণ্য ব্যবহারের অভিজ্ঞতা নেন।

রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। এ সময় দেশে টিপি-লিংকের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানে লিন ওয়াং বলেন, ‘প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানকে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্কের আওতায় আনাই টিপি-লিংকের লক্ষ্য।’ বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আগ্রহের কথাও বলেন।

সরকারের অনুকূল নীতিমালার সুযোগ নিয়ে ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় বিভিন্ন সম্ভাবনা যাচাই করছে টিপি-লিংক বলেও উল্লেখ করেন লিন ওয়াং।

গৌতম সাহা বলেন, ‘ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক উদ্‌যাপন এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনী ক্যাম্পেইন গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকেরা প্রতি সপ্তাহে টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন। চূড়ান্ত পুরস্কার হিসেবে রাখা হয়েছে মোটরবাইক।

এতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়িক অংশীদার ও প্রযুক্তি উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট এবং বাংলাদেশের বাজারে টিপি-লিংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করতে নতুন নির্মাতাদের জন্য কঠিন শর্ত আরোপ করেছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে এখন আগের চেয়ে দ্বিগুণ ওয়াচ টাইম পূরণ করতে হবে।
বড় ব্যাটারির স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নিয়ে বাজারে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ও নানা সংকটের প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঝে অধিনায়ক পর্যায়ের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত...
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এ দুঘর্টনা হয়। 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর