২০০৪ সালে যেমন ছিল জাকারবার্গের ফেসবুক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক। আজ থেকে ২০ বছর আগে ফেসবুক যাত্রা শুরু করে। প্রথমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফেসবুক ব্যবহার। পরে নির্দিষ্ট কয়েকটি কলেজ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরও পরে এটি সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়সীদের জন্য উন্মুক্ত করা হয়। মাসিক তিন বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী নিয়ে ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। 

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ফেসবুক’ নামে এই সোশ্যাল নেটওয়ার্ক চালু করেন ১৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ ও তাঁর কলেজের রুমমেটরা। সে হিসেবে গতকাল ছিল ফেসবুকের জন্মদিন। এ উপলক্ষে জাকারবার্গ উচ্ছ্বাস ও শুভ কামনা জানানো পোস্ট আপলোড করেন নিজের প্রোফাইলে। সেখানে ২০ বছর আগের তাঁর ফেসবুক অ্যাকাউন্টের একটি ছবিও শেয়ার করেন। 

যারা ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তাদের কাছে বিষয়টি নতুন নয়। তবে ২০১২ সালে বা এর পর থেকে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাঁরা হয়তো আগের ফেসবুক দেখে অবাকই হবেন। শুরুতে ফেসবুকে কেবল নিজের সম্পর্কে কিছু তথ্য আর বন্ধু বানানোর অপশন ছিল। মোটে একটি ছবি আপলোড করা যেত প্রোফাইল পিকচার হিসেবে। পরবর্তীতে ইচ্ছেমতো ছবি ও বন্ধুদের ট্যাগের অপশন যুক্ত হয়। প্ল্যাটফর্মটিতে নিউজ ফিড কিংবা টাইমলাইন বলে কিছু ছিল না সে সময়। আর লাইভ করার বিষয়টি হয়তো অনেকের ভাবনাতেও আসেনি। 

তা সত্ত্বেও প্রতিষ্ঠার প্রথম বছর ফেসবুক এক মিলিয়ন বা ১০ লাখ ব্যবহারকারী পায়। ২০০৫ সালের আগস্টে প্ল্যাটফর্মটির নামকরণ করা হয় ফেসবুকডটকম। ২০০৬ সালের শেষে ১৩ বছরের বেশি যে কেউই প্ল্যাটফর্মটিতে যোগ দেওয়ার সুযোগ পায়। ২০০৬ থেকে ২০০৭ সালে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ মিলিয়নে। আর ২০০৮ সালের শেষে তা দ্বিগুণ বেড়ে ১০০ মিলিয়নে পৌঁছে। ২০১২ সালে ফেসবুকের ব্যবহারকারী হয় এক বিলিয়ন বা ১০০ কোটি। 

২০ বছর আগের মার্ক জাকারবার্গের প্রোফাইল পিকচার। ছবি: ফেসবুক থেকে নেওয়া২০২১ সালের ২৯ অক্টোবর জাকারবার্গ ফেসবুককে নতুন করে পরিচয় করে দেন। এর মূল কোম্পানির নাম হয় মেটা প্ল্যাটফর্মস, ইনকরপোরেটেড। এর মালিয়কানায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেডস এবং অন্যান্য সেবা। মার্ক জাকারবার্গের মেটার মূল্যমান এখন ১ লাখ ২০ হাজার কোটি মার্কিন ডলার। 

আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।...
বাংলাদেশ ব্যাংক নতুন করে ৫টি ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে। কিন্তু ডিজিটাল ব্যাংক আসলে কী? কেনই বা নতুন করে এতগুলো ডিজিটাল ব্যাংক? আর সাধারণ ব্যাংকের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়? চলুন,...
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে গত আট মাসে ফেনীতে প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তৎপরতায় ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অপরাধীরা...
লোডিং...

এলাকার খবর