যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

ত্রয়োদশ সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। নির্বাচনের আগে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নাম সবচেয়ে বেশি শোনা গেলেও ভোটে হেরে যাওয়ায় সেই আলোচনায় কিছুটা ভাটা পড়েছে। তবে বিভিন্ন আসন থেকে নির্বাচিত আলী আসগর লবি, মনিরুল হক চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও ইশরাক হোসেনের দায়িত্ব পাওয়া নিয়ে গুঞ্জন রয়েছে।

এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব পাওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন তামিম ইকবাল।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিকতা শেষ হবে শিগগিরই। দু-এক দিনের মধ্যেই চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, সেটিই এখন বড় প্রশ্ন।

নির্বাচনের আগে ধারণা ছিল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের কাঁধেই উঠবে এই দায়িত্ব। দলের প্রতি নিবেদন ও রাজনৈতিক সক্রিয়তার কারণে তিনি আস্থাভাজনের তালিকায় ওপরেই ছিলেন। কিন্তু ঢাকা-১৬ আসনে পরাজিত হওয়ায় সেই গুঞ্জন কিছুটা স্তিমিত। তবে টেকনোক্র্যাট কোটায় তাঁর সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।

ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মনিরুল হক চৌধুরী, আলী আসগর লবি ও নিতাই চন্দ্র রায়। একসময়ের ছাত্রনেতা মনিরুল হক ঢাকা মোহামেডানের শীর্ষ কর্তাদের একজন ছিলেন। বাফুফের সাবেক সহসভাপতি ও ঢাকা মেট্রোপলিটন ফুটবলের প্রধান হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। সংগঠক হিসেবে তিনি যথেষ্ট পরিচিত।

এদিকে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত আলী আসগর লবির নামও বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। ২০০১-২০০৬ মেয়াদে সংসদ সদস্য থাকাকালে তিনি বিসিবির সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে বর্ষীয়ান নেতা নিতাই চন্দ্র রায়ের পাশাপাশি এই পদের জন্য যশোর থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম থেকে জয়ী হুম্মাম কাদের চৌধুরী ও ঢাকা থেকে নির্বাচিত ইশরাক হোসেনের নামও আলোচনায় রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছিল, টেকনোক্র্যাট কোটায় তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তামিম নিজেই সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

যুবসমাজকে মাদক, সামাজিক অপরাধ ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে খেলাধুলা, বডিবিল্ডিং ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন...
বাংলাদেশের সহকারী কোচের ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের অনেক চাপ দিচ্ছে, এর ফলেই ভুলগুলো হচ্ছে। এজন্য আমরা প্লেয়ারদের সাথে মানসিক দিক নিয়ে কাজ করছি। ব্যাট হাতে আমরা অনেক তাড়াহুড়া করতে গিয়েছি, সেখানেই...
মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হলেন কাভান। এমএলএস ইতিহাসে এত কম বয়সে এই পুরস্কার জিততে পারেননি আর কোনো ফুটবলার।
মনে হচ্ছিল, এবার বুঝি হারটা ঠেকাতে পারবে না হানসি ফ্লিকের দল। কিন্তু সেই ধারণা উল্টে দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ৫৭ থেকে ৬৭- এই ১১ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালের জালে ৩ বার বল জড়ায় বার্সা। তাতে...
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ...
লোডিং...

এলাকার খবর