টি-টোয়েন্টি নয়, যেন ‘ভিডিও গেম’ খেলেছে ইংল্যান্ড

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

কে জানে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ ব্যাটসম্যানদের ওপর গতকাল শুক্রবার কী ভর করেছিল! সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল সল্ট-জস বাটলাররা যেভাবে ব্যাট চালিয়েছেন, এটাকে স্রেফ টি-টোয়েন্টি মনে হয়নি। মনে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা যেন ভিডিও গেমের নেশায় মেতেছেন!

মারকাটারি ব্যাটিংয়ে মার্কো ইয়ানসেন, রাবাদা, উইলিয়ামসদের তুলোধোনা করে একের পর এক বল সীমানা ছাড়া করেছেন সল্ট-বাটলাররা। ব্যাটসম্যানদের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে এভারেস্টসম ৩০৪ রানের তোলে ইংল্যান্ড। যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সাপেক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ।

সে রান পাহাড়ে চাপা পড়ে পিষ্ট সাউথ আফ্রিকা পরে গুটিয়ে গেছে ১৫৮ রানে। তাতে ১৪৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশরা। আগামীকাল নটিংহামের ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

ইংল্যান্ডকে রেকর্ড সংগ্রহ এনে দেওয়ার পথে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। এর মধ্যে বাটলার ইনিংসের অষ্টম ওভারে যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ৩০ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৩ রান।

সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থেকে বাটলার ফিরে গেলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন সল্ট। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি ছোঁয়া সল্ট শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৬০ বলে ১৫ চার ও ৮ ছক্কায় ১৪১ রানে। সে পথেও রেকর্ড গড়েছেন সল্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ইংল্যান্ডের হয়ে দ্রুততম শতকের রেকর্ডটা নামের পাশে লিখিয়েছেন। আগের রেকর্ডটি ছিল লিভিংস্টোনের (৪২ বলে)।

এছাড়া তিনে নামা জ্যাকব বেথেল ১৪ বলে ২৬ রান করে ড্রেসিংরুমের পথ ধরেছেন। আর চারে নামা হ্যারি ব্রুক অপরাজিত ছিলেন ২১ বলে ৪১ রানে।

বাটলার আর ব্রুক অবশ্য ইনিংসের শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন। ইয়ানসেনের প্রথম ওভারে চার বাউন্ডারিতে (৩ চার ও ১ ছক্কা) ১৮ রান তুলে সে ঝড়ের আভাস দিয়েছেন ফিল সল্ট। রাবাদা দ্বিতীয় ওভারে কিছুটা সামাল (৭ রান) দিলেও লিজাড উইলিয়ামসের পরের ওভারে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান আদায় করেন বাটলার-সল্ট।

সেই যে শুরু, পাওয়ার প্লে-শেষ হওয়ার আগেই ৫.৫ ওভারের মাথায় ১০০ রানের দেখা পায় ইংল্যান্ড। যা আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সে পথে ৬ চার ও ৪ ছক্কায় মাত্র ১৮ বলে ফিফটি আদায় করেন বাটলার।

কম যাননি সল্টও। কিছুক্ষণ পর বাটলারও ফিফটি ছোঁন বাটলারের চেয়ে এক বল বেশি খেলে (১৯ বলে)। ইনিংসের অষ্টম ওভারে গিয়ে বাটলারকে (৮৩) ফিরিয়ে জুটি ভাঙেন বিইয়র্ন ফরটান।

বাটলার আউট হলেও রানের গতি কমেনি ইংল্যান্ডের। ৯ ওভারে দেড়শ ছোঁয়া ইংল্যান্ডের ইনিংসের মাঝপথে (১০ ওভার শেষে) সংগ্রহ ১ উইকেটে ১৬৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ওভার শেষে দলীয় রানের নতুন রেকর্ড এটি।

সেখান থেকে ১২.১ ওভারের মাথায় ২০০ রানে পৌঁছায় ইংলিশরা। এর একটু পর ৩৯ বলে সেঞ্চুরি তুলে নেন সল্ট। ইংলিশদের তাণ্ডব দেখে টি-টোয়েন্টির রেকর্ড নিয়েও ঘাঁটাঘাঁটি শুরু করেন অনেকে। তবে শেষ পর্যন্ত ৩০৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। অক্ষত থেকে যায় গাম্বিয়ার বিপক্ষে ২০২৪ সালে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড।

এরপরও সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন ইংল্যান্ডের। আর শুধু পূর্ণ সদস্য দেশ বিবেচনা করলে, রেকর্ডে সবার ওপরে ইংলিশরা।

৩০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঝড়োই করেছিলেন মার্করাম ও রায়ান রিকেলটন (১০ বলে ২০)। দুজনের উদ্বোধনী জুটিতে মাত্র ২২ বলে ৫০ রান পায় সাউথ আফ্রিকা। সেখান থেকে ৬ বল ও মাত্র ৮ রানের মধ্য ৩ উইকেট হারালে পথ হারায় দলটি। দলকে ৭৭ রানে রেখে বিদায় নেন ২০ বলে ৪১ রান করা মার্করাম। শেষ দিকে দোনোভান ফেরেইরা (১১ বলে ২৩ রান) ও ফরটানের (১৬ বলে ৩২ রানের ) ক্যামিও শুধু প্রোটিয়াদের হারের ব্যবধানই কমিয়েছে।

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
মঈন আলী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, এ নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছিল। এবার নিজে থেকেই বিষয়টি ব্যাখ্যা করেছেন মঈন। সেখানে উল্লেখ করেছেন, বেশি সুযোগ পাওয়া ও টুর্নামেন্টের দৈর্ঘ্য...
২০১৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে আচমকা জাতীয় দলকে বিদায় বলেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। যেভাবে খেলছিলেন, তাতে অনায়াসেই আরও দীর্ঘ করতে পারতেন আন্তর্জাতিক ক্যারিয়াররা। কিন্তু ক্যারিয়ারটা কেন লম্বা করতে...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর