বিশ্বকাপ খেলতে দেবে আইসিসি

আমেরিকার সদস্যপদ স্থগিত, কিন্তু বড় শাস্তি পেল না

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম

কয়েকবার সতর্ক করার পর অবশেষে যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিতাদেশের সিদ্ধান্ত নেয় বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

স্থগিতাদেশ পেলেও আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে কোনো বাধা নেই যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের। এমনকি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অংশগ্রহণে কোনো প্রভাব ফেলবে না।

গত জুলাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন ও ‘ব্যাপক’ প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তিন মাসের সময় দিয়েছিল আইসিসি। আইসিসি স্পষ্ট করেছিল, ইউএসএসি ‘নজরদারি’র মধ্যে থাকবে। আর জুলাই থেকেই এটি কার্যকর। সে সময় যুক্তরাষ্ট্র ক্রিকেটকে দেওয়া সতর্কবার্তায় আইসিসি বলেছিল, সংস্কার কাজের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজন মনে করলে যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার অধিকার আছে তাদের।

তবে দুই মাস পেরোতেই গতকাল মঙ্গলবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে আইসিসি। মূলত ধারাবাহিকভাবে আইসিসির বাধ্যবাধকতা অমান্য করায় এ শাস্তি পেয়েছে ইউএসএসি। আপাতত যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের ‘পরিচালনা ও প্রশাসনিক’ দায়িত্ব আপাতত বুঝে নিয়েছে বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছে, ‘আইসিসি বোর্ডের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের কারণ- সংবিধান অনুযায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ধারাবাহিক ও বারবার দায়িত্ব লঙ্ঘন। এর মধ্যে আছে কার্যকর প্রশাসনিক কাঠামো গঠনে ব্যর্থতা, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) কাছে জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে কোনো অগ্রগতি না থাকা এবং এমন সব পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রে ও বিশ্বব্যাপী ক্রিকেটের সম্মানহানি করছে।’

এ স্থগিতাদেশে ২০২৮ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আইসিসি। পাশাপাশি আইসিসি এটাও স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট দল এখনো আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে এবং অলিম্পিকের প্রস্তুতি চালিয়ে যাবে। দেশটির ক্রিকেট বোর্ডের ওপর এমন সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ মনে করলেও খেলাটির ‘দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায়’ প্রয়োজনীয় মনে করেছে আইসিসি।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
কাঠমান্ডুতে আগে ব্যাটিং করে শারমিন আক্তার সুপ্তার ৩৯ বলে ৬৭ রানের ঝড় ও শেষ দিকে সোবহানা মোস্তারির ৩২ (২৯ বল) এবং স্বর্ণা আক্তারের অপরাজিত ১৬ রানে (১২ বল) নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের...
১৯ একর জায়গা নিয়ে নির্মিত অস্থায়ী স্টেডিয়ামটি বিশ্বকাপ শেষে ৩১ জুলাইয়ের মধ্যে পুরোপুরি নিশ্চিহ্ন করে দায়িত্বরত নাসাউ কাউন্টি কর্তৃপক্ষকে পার্কের আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার চুক্তি করেছিল স্টেডিয়ামের...
২০২৪ সালে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে সুপার এইটে চলে যায় যুক্তরাষ্ট্র। ইউএসএ ক্রিকেটের এমন রূপকথার উত্থানের পেছনের কারিগর ছিলেন সাবেক...
দুদিন আগে একই টুর্নামেন্টে ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিল ওমান। নামিবিয়াকে ৯৬ রানে গুটিয়ে দেওয়ার দিনে সবগুলো উইকেটই নিয়েছিলেন ওমানের স্পিনাররা। সেই ঘটনার রেশ না কাটতেই আজ আইসিসি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর