টিআইবির বিবৃতি

জাহানারার অভিযোগের তদন্তে কিছু পরামর্শ ও বিসিবিকে নিয়ে হতাশা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকদিনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কোনটি, ক্রিকেটের সমর্থকমাত্রই তা জানেন। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের মেয়েদের জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানারা আলম সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাতীয় দলে থাকার সময়ে যৌন হেনস্তার শিকার হওয়ার গুরুতর অভিযোগ করেছেন। অভিযোগ মেয়েদের জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। এর আগেও অভিযোগ জানিয়ে প্রতিকার পাননি বলেও জানিয়েছেন জাহানারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। জাহানারার অভিযোগের পর আরও দু-একজন ক্রিকেটার এ নিয়ে মুখ খুলেছেন।  

কিন্তু জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির এই সম্ভাব্য তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ বা আগে অভিযোগ জানানোর পরও যাঁরা পদক্ষেপ নেননি, তাঁদেরকে তদন্ত চলার সময়ে বিসিবির আনুষ্ঠানিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি বিসিবির দিক থেকে। সে ক্ষেত্রে তদন্ত কতটা স্বচ্ছ হবে, এ নিয়ে প্রশ্ন ক্রিকেটপাড়ায় উঠেছে।

এর মধ্যে আজ বিসিবিকে তদন্ত প্রক্রিয়ায় কিছু দিক মেনে চলার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যৌন হয়রানির মতো বিষয়গুলোতে তদন্তে অভিজ্ঞ ও দক্ষ দুজন স্বাধীন ব্যক্তিকে তদন্ত কমিটিকে রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি যৌন হয়রানির মতো কর্মকাণ্ড রুখতে কিংবা এ ধরনের কর্মকাণ্ডের পর ব্যবস্থা নিতে বিসিবিতে এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকায় এ নিয়ে উদ্বেগ ও হতাশাও জানিয়েছে টিআইবি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। তবে এ কমিটির কার্যক্রমে পরিপূর্ণ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও কার্যকরতা নিশ্চিতের স্বার্থে যৌন হয়রানির মতো বিশেষ ক্ষেত্রে অভিযোগ তদন্তের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন  অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে তদন্ত কমিটিতে যুক্ত করতে হবে।’

টিআইবি উদ্বেগ জানিয়েছে বিসিবিতে যৌন হয়রানি প্রতিরোধসহ সুরক্ষা নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো না থাকা নিয়ে। তুলনামূলক সাফল্যে ছেলেদের চেয়েও এগিয়ে থাকা মেয়েদের স্বচ্ছন্দ্য অংশগ্রহণের রাস্তা এতে সরু হয়ে আসছে কি না, সে প্রশ্নও তুলেছে তারা। ড. ইফতেখারুজ্জামান এ নিয়ে বলেছেন, ‘এখানে আরো উদ্বেগের বিষয় হলো, এর আগেও উত্থাপিত যৌন নীপিড়নের অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিসিবি। বরং অভিযোগ ধামাচাপা দিয়ে নিপীড়কের বিচারহীনতাকে প্রশ্রয় দিয়েছে। যা বাংলাদেশের নারী ক্রিকেট তথা সার্বিক ক্রীড়াঙ্গনে একদিকে যেমন পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রাতিষ্ঠানিকীকরণ করছে, অন্যদিকে নারীর অংশগ্রহণের সম্ভাবনাকে পদদলিত করার ষড়যন্ত্রের অংশ কি না — এ প্রশ্ন উত্থাপন করা মোটেও অযৌক্তিক নয়।’

বাংলাদেশের প্রচলিত আইনের ব্যাখ্যা টেনে বিসিবিকে নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি  বিবৃতিতে লিখেছে, ‘২০০৯ সালের ১৫ মে তারিখের উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়, যা বিসিবির মতো প্রতিষ্ঠান কোনোক্রমেই অমান্য করতে পারে না।’

এর পাশাপাশি আইসিসির সুনির্দিষ্ট নীতিমালায় (Safeguarding Guidance for Members, মে ২০১৯) প্রতিটি বোর্ডে যৌন হয়রানি, বৈষম্য বা ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ ও প্রতিকারের নির্দিষ্ট ব্যবস্থা রাখা, এ ব্যাপারে প্রশিক্ষিত একজন কর্মকর্তা রাখা, এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলার কথা বলা হলেও বিসিবিতে যে তা হয়নি, সেটিও তুলে ধরেছে টিআইবি। তাদের পরামর্শ, ‘দ্রুততম সময়ে বিসিবিকে আইসিসি-এর নির্দেশনা অনুযায়ী একটি স্বতন্ত্র, জেন্ডার সংবেদনশীল ও কার্যকর Safeguarding Policy প্রণয়ন, প্রশিক্ষিত কর্মকর্তা নিয়োগ এবং ভবিষ্যতের সব তদন্তে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি।’

সাম্প্রতিক সময়ে ম্যাচ ফিক্সিংসহ দুর্নীতি ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগের প্রসঙ্গ এনে টিআইবি বলেছে, ২০১৬ সালেই তারা বিসিবি ও তৎকালীন সরকারকে সুপারিশ করেছিল, যাতে বিসিবিতে পেশাদার দুর্নীতি দমন ইউনিট গঠন করা হয়। দুর্নীতির ব্যাপারে প্রশিক্ষণ, যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা রাখার ক্ষমতাও বাড়ানোর নির্দেশনা দিয়েছিল তারা। কিন্তু এ নিয়ে এখন হতাশা জানিয়ে বিবৃতিতে টিআইবি লিখেছে, ‘…কিন্তু তা বাস্তবায়নের কোনো উদ্যোগ আজ পর্যন্ত দেখা যায়নি। বর্তমান ক্রিকেট বোর্ডও একই পথ অনুসরণ করছে, যা হতাশাজনক ও ক্রিকেটের ভবিষ্যতের জন্য আত্মঘাতী বলে মনে করে টিআইবি।’

 

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
লোডিং...

এলাকার খবর