বিশ্বকাপে ভালো করলেই হবে আমার আর কিছু লাগবে না: লিটন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম

আয়ারল্যান্ডকে গতকাল দাপটের সঙ্গে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এটিই ছিল বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। অনেকেই ধারণা করেছিলেন এই সিরিজে একাধিক ক্রিকেটারকে সুযোগ দিয়ে নিজেদের পাইপলাইনের ক্রিকেটারদের দেখবে বিসিবি। তবে আইরিশদের বিপক্ষে তা আর দেখা যায়নি। 

বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডারে জাকের আলী অনিক ও শামীম পাটওয়ারি লম্বা সময় ধরে ছন্দে নেই। তবু তাদের ওপর আস্থা রাখতে চান অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে জাকের-শামীমদের পক্ষেই ব্যাট ধরলেন লিটন দাস।

এই দুজনের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘আমি খুব একটা উদ্বিগ্ন না, ওই জায়গাটা নিয়ে। আমিও বলেছি প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলবে না। দেখুন— হৃদয় অনেক দিন ধরে স্ট্রাগল করছিল বড় রানের জন্য। কিন্তু এই সিরিজে সে বড় রান পেয়েছে। তার মানে প্রত্যেকটা খেলোয়াড় সামর্থ্যবান বড় রান করার জন্য। তাদেরকে একটু সময় দিতে হবে। আমি আশা করি তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে। জাতীয় দলে আমার আসল দরকার বিশ্বকাপে। যদি বিশ্বকাপে ভালো করে তাহলেই হবে, আমার আর কিছু লাগবে না।’

বিশ্বকাপে জাকের-শামীমদের ভালো করার প্রত্যাশা করা অধিনায়ক লিটন বিপিএলের পারফর্মারদের সুযোগ দেবেন কিনা এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ৩৪ ম্যাচের বিপিএলে পারফর্মার কাউকে পেলেই দলে যে নিবেন সেই নিশ্চয়তা দেননি লিটন।

সবকিছু ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখনই বলা খুবই কঠিন। কারণ, বাংলাদেশ দলে যারা ভালো করছে, তাদের জায়গায় কাউকে নিলে সেই পারফর্ম করা ক্রিকেটারকেও তো বাদ দিতে পারবেন না। এটাও একটা ব্যাপার। দেখা যাক। চিন্তাভাবনা করি। এক মাস বাকি আছে এখনো। সবচেয়ে বড় খারাপ ব্যাপার হচ্ছে চোট। দোয়া করবেন যেন কোনো ক্রিকেটার চোটে না পড়ে।’

বিশ্বকাপ দলে যে সামনে খুব বেশি একটা পরিবর্তন আসবে না তা এক প্রকার ইঙ্গিত দিয়েছেন লিটন, ‘দল আগে থেকেই প্রস্তুত করা ছিল। এশিয়া কাপ থেকেই যদি দেখেন, এই কয়েকজন ক্রিকেটার প্রস্তুত ছিল। এখন তারা বিপিএল খেলবে। যে যেখানেই খেলুক, আশা করি সেরা ক্রিকেটটাই খেলবে এবং জাতীয় দলেও সেরাটাই খেলবে।’ 

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর