‘মেসিদের’ রেকর্ড ভাঙা ইয়ামাল কেড়ে নিলেন পেলের রেকর্ডটাও

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০২:০২ পিএম

একসময় বার্সেলোনার প্রায় সব রেকর্ড লিওনেল মেসির দখলে ছিল। এখনো উল্লেখযোগ্য সব রেকর্ড আর্জেন্টাইন ফরোয়ার্ডেরই নামের পাশে। সর্বকনিষ্ঠের রেকর্ডগুলোর ক্ষেত্রেই যা একটু ঘাটতি ছিল। ইতো-রোনালদিনিওদের বার্সেলোনার যুগে কিশোর মেসি অতটা সুযোগ পাননি বলে খুব বেশি ‘কম বয়সে’র রেকর্ড গড়তে পারেননি। যে কয়েকটি গড়েছিলেন রেকর্ড,সেগুলো একের পর এক আবির্ভূত ‘নতুন মেসি’- বোয়ান কিরকিচ, আনসু ফাতিরা নিয়ে নিচ্ছিলেন।

কিন্তু লামিন ইয়ামাল সব রেকর্ডই নিজের করে নিতে শুরু করেছেন একের পর এক। মাঠে উপস্থিতি, অ্যাসিস্ট, গোল-সব রেকর্ডই দখল করে নিচ্ছেন মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার জার্সি গায়ে চাপানো ইয়ামাল। মেসি আর ‘মেসিদের’ রেকর্ডের পর আন্তর্জাতিক পর্যায়ে পেলের রেকর্ডেও ভাগ বসাতে শুরু করেছেন। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ইউরো জেতার পথে স্প্যানিশ বিস্ময়বালক ভেঙেছেন পেলের অবিশ্বাস্য আরেকতি রেকর্ডও।

গত ১৩ জুলাই ১৭ বছর পূর্ণ হয়েছে ইয়ামালের। আর পরদিনই নেমে গেছেন ইউরোর ফাইনালে। এতে কিংবদন্তি পেলের ৬৬ বছর পুরোনো এক রেকর্ড ভেঙে গেছে। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে খেলতে নেমেছিলেন পেলে। আর ১৭ বছর ১ দিন বয়সে খেলতে নেমে ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ইউরো মিলিয়ে বড় তিন টুর্নামেন্টের ফাইনালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গেছেন ইয়ামাল।

এই ইউরোতে পেলের রেকর্ড এর আগেও ভেঙেছেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমে গড়েছিলেন সবচেয়ে কম বয়সে ইউরোতে খেলার রেকর্ড। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি। সেদিন সব ধরনের টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়েছেন তিনি।

সেদিনের ওই গোল পেলের সবচেয়ে কম বয়সে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বের গোলের রেকর্ডটিও ভেঙেছিলেন ইয়ামাল।

তবে এতসব রেকর্ড গড়া ইয়ামাল কাল একটা ঝুঁকি নিয়ে খেলতে নেমেছিলেন। গতকাল জার্মানির স্থানীয় সময় রাত ৯ টায় খেলা শুরু হয়েছিল। এদিকে জার্মান আইনে বলা আছে ১৮ বছরের কম বয়সী কেউ রাত ১১টার কাজ করতে পারেন না। ফলে গতকাল ইউরোর ফাইনাল যদি অতিরিক্ত সময়ে গড়াত তবে ইয়ামাল মাঠে থাকলে আইন ভাঙার দায়ে জরিমানা গুনতে হতো স্পেনকে। তবে ৮৬ মিনিটে ওয়ারসাবালের গোল দলকে সে ঝামেলা থেকে উদ্ধার করেছে।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর