৪১ আর ৬২ বছর আগে মারা যাওয়া দুজনকে ডাকা হলো টেস্টের জন্য  

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

কয়েকজন খেলোয়াড়ের ডোপ টেস্ট করার জন্য এই সপ্তাহে নরওয়ের ছেলেদের ফুটবল দলের ক্যাম্পে যায় দেশটির অ্যান্টি ডোপিং এজেন্সি। খুবই স্বাভাবিক ঘটনা সেটা। কিন্তু এই ঘটনাই আলোচনায়, এবং আলোচনার কারণ ডোপ টেস্ট করতে চাওয়া খেলোয়াড়দের নামের তালিকায়।

তালিকায় ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের নাম ছিল। সেটাও খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এর বাইরে এমন দুজনের নাম ছিল, যাঁরা অন্যলোকে পাড়ি জমানোর কয়েক দশকই হয়ে গেছে! যেনতেন খেলোয়াড়ও তাঁরা নন, নরওয়ের ইতিহাসের সেরা গোলদাতার তালিকার সেরা তিনে হলান্ডের (৩১ গোল) আগে-পরে থাকা দুই খেলোয়াড় ইয়র্গেন জুভে ও আইনার গুন্দেরসন!

৩৩ গোল নিয়ে নরওয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জুভে মারা গেছেন ১৯৮৩ সালে, ২৬ গোল নিয়ে তালিকার তিন নম্বরে থাকা গুন্দেরসন মারা গেছেন ১৯৬২ সালে!

নরওয়ের কোচ স্টেল সলবাকেন এ নিয়ে গত বুধবার বলেছেন, ‘(মঙ্গলবার) অ্যান্টি ডোপিং এজেন্সি এসেছিল আমাদের এখানে। তাঁরা টেস্টের জন্য যে খেলোয়াড়দের নাম নিয়ে এসেছিল, তাঁরা হলেন – আর্লিং ব্রাউট হলান্ড, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আইনার গুন্দেরসন, ইয়র্গেন জুভে।’

শেষ দুটি নাম দেখে তো ধাক্কা লাগারই কথা! সলবাকেন বলছিলেন নামগুলো শোনার পরের অনুভূতির কথা, ‘তালিকাটা দেখে হতবাক হয়ে গেলাম! এই নামগুলোই তাঁরা পড়ে শুনিয়েছেন, এবং তাঁরা সিরিয়াসই ছিলেন! তখন অ্যান্টি ডোপিং নরওয়েকে কল করলাম, জিজ্ঞেস করলাম, ‘এখানে কি কোনো গোপন ক্যামেরা আছে?’ না হলে আইনার গুন্দেরসন আর ইয়র্গেন জুভের নাম কেন ডাকা হবে! একটু দেরিই হয়ে গেল তাঁদের (এজেন্সির)। দুজনকেই (টেস্টে) নেগেটিভ ঘোষণা করতে হচ্ছে!’

এমন দুজনের নাম নিয়ে চমকটা এল যাঁরা কিনা দেশটার ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতার সেরা তিনে আছেন। এ নিয়ে সলবাকেনের শ্লেষ, ‘ওরা সম্ভবত সর্বোচ্চ গোলদাতার তালিকা নিয়ে বসেছিল, সেখান থেকে কিছু নাম বেছে নিয়েছে!’

অ্যান্টি ডোপিং নরওয়ের যোগাযোগ বিভাগের পরিচালক হালভর বাইফুগলিয়েন এ নিয়ে ভিজি পত্রিকায় বলেছেন, ‘কীভাবে এটা হয়েছে বলতে পারছি না। সাধারণত তো আমরা (টেস্টের জন্য খেলোয়াড়) নির্বাচনটা ঠিকঠাকই করি! আপাতত আমাদের ভুল হয়েছে এটা স্বীকার করে নেওয়া ছাড়া তো কিছু করার নেই। অফিসে এ নিয়ে আজ হাসি-ঠাট্টা চলবে, তবে আগামীর জন্য এ ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা পর্যালোচনা করতে হবে।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬
২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-তেই কি তবে থামতে যাচ্ছে ব্রাজিলের বহুল প্রতীক্ষিত হেক্সা মিশন? নাকি কার্লো আনচেলত্তির কৌশলে চূর্ণ হবে নরওয়েজিয়ান ঝড়? নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই মুখোমুখি...
নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
গতকাল সোমবার এভারটনের মাঠে গিয়ে হারতে হারতে কোনোমতে ৩-৩ গোলে ড্র করেছে ম্যান সিটি। তাতে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়েও খানিকটা পিছিয়ে পড়েছে গার্দিওলার দল। অন্যভাবে বলতে গেলে, সিটি কি তবে আর্সেনালের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
লোডিং...

এলাকার খবর