পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

গতকাল বৃহস্পতিবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের বাছাইয়ের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে দারুণ একটি মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৯০০ গোল করলেন রোনালদো। অনন্য এ কীর্তির পর কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন ৩৯ বছর বয়সী আল নাসর স্ট্রাইকার।

রোনালদোর মাইলফলকের রাতে পর্তুগাল ২-১ গোলের জয় পেয়েছে। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে রোনালদো মন্তব্য করেছেন, পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান।

আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা রোনালদোর দখলে। গতকাল সেটিকে বাড়িয়ে ১৩১ গোলে নিয়েছেন পর্তুগিজ তারকা। এর সঙ্গে ক্লাবের ৭৬৯ গোল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯০০, যা আর কারও নেই।

অনন্য এ অর্জন প্রসঙ্গে ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘এটা আমার কাছে বিশাল কিছু। এটা এমন একটা মাইলফলক, যা আমি অনেকদিন ধরেই ছুঁতে চেয়েছিলাম। আমি জানতাম, এটা আসবেই। কারণ আমি খেলা চালিয়ে যাচ্ছি, এটা স্বাভাবিকভাবেই আসার কথা।’

গোল করে আবেগপ্রবণ হওয়া সম্পর্কে রোনালদো বলেছেন, ‘এটা ভীষণ আবেগি মুহূর্ত ছিল। যদিও এটা অন্যসব কীর্তির মতোই মনে হতে পারে, কিন্তু শুধু আমি জানি, আমার আশ-পাশের মানুষ জানে, এখানে পৌঁছাতে দিনের পর দিন আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। ৯০০ গোল করতে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে হয়েছে। আমার পুরো ক্যারিয়ারে এটা অনন্য কীর্তি।’

রোনালদো যোগ করেন, ‘আপনারা জানেন, আমি সাড়ে ৩৯ বছর বয়সী, সবকিছু ঠিকঠাক করার জন্য আমাকে অনেক মনোযোগী হতে হয়। অনেক ডেডিকেশন লাগে। এই কারণেই, যখন এই রেকর্ডগুলো হয়, আমি বেশ আবেগপ্রবণ হয়ে যাই।’

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে পর্তুগালের হয়ে এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের পর ২০১৯ এর নেশনস লিগ শিরোপা। সেটির প্রসঙ্গ টেনে এনে রোনালদো বলেছেন, 'পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান। পর্তুগালের হয়ে আমি ইতিমধ্যে দুটি শিরোপা (ইউরো ও নেশন্স লিগ) জিতেছি, যা আমি জিততে চেয়েছিলাম। আমি এর দ্বারা অনুপ্রাণিত নই। আমি ফুটবলকে উপভোগ করে অনুপ্রাণিত হই। আর রেকর্ডগুলো আপনা আপনি আসে। আমি রেকর্ড ভাঙি না, রেকর্ডই আমাকে তাড়া করে।’

এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর