এর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না- ভারতকে হারানোর পর হামজা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে যাত্রা শুরু হামজা চৌধুরীর। সেই থেকে গতকালের আগ পর্যন্ত এ প্রতিযোগিতায় চার ম্যাচ খেললেও জয়টা অধরা ছিল ২৮ বছর বয়সী এ মিডফিল্ডারের। গতকাল মঙ্গলবার সেই আক্ষেপ পূর্ণতা পেয়েছে। জাতীয় দলের জার্সিতে এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছেন হামজা, সেটাও সেই অভিষেকের প্রতিপক্ষ ভারতের বিপক্ষে!

এ জয়ে হামজা চৌধুরীর স্মৃতিতে ভেসে উঠেছে ২০২০-২১ মৌসুমে এফএ কাপ জয়ের স্মৃতি। তা ইংলিশ ক্লাব লেস্টার সিটির জার্সিতে ওই শিরোপা জয়, নাকি ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়- কোনটিকে এগিয়ে রাখছেন হামজা চৌধুরী? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন গেলে তারকা এ মিডফিল্ডার জানিয়েছেন, বাংলাদেশের জার্সিতে গতকালের এ জয়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।

হামজা চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন কারণে, নিশ্চিতভাবেই (বাংলাদেশের জয়টা এগিয়ে। আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি, তাই এর সঙ্গে অন্য কোথাও কিছুই তুলনা করা যায় না।’

জাতীয় দলের জার্সিতে জয় উদযাপন হামজা কাছে স্বপ্নপূরণের মতোই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই আমার স্বপ্ন সত্যি হয়েছে। একজনের একাধিক স্বপ্ন থাকতে পারে। আমারও তা-ই। এটি আমার স্বপ্নগুলোর মধ্যে একটি। ইনশা আল্লাহ আমরা খুব শিগগির একটি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব।’

গতকাল ম্যাচের শুরুর দিকেই শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ভারত ম্যাচে ফিরতে মরিয়া হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। এক্ষেত্রে গতকাল ভাগ্য কিছুটা বাংলাদেশের সহায় ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে হামজা বলেছেন, ‘ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। আল্লাহর ইচ্ছায়, আমরা জিতেছি। ড্রেসিংরুমে কঠিন সময় ছিল। আমরা গতকাল বলেছিলাম যে ফিরে আসতে চাই এবং একসঙ্গে উদযাপন করতে চাই। খেলোয়াড়েরা পরিবার থেকে কত সময় দূরে কাটিয়েছেন এমন জয়ের জন্য।’

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
নারী সাফের মেগা ফাইনাল আজ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য লাল-সবুজের। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া...
আগামী শুক্রবার সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে শুরু হচ্ছে থমাস ডুলি অধ্যায়। সেই ম্যাচেই বাংলাদেশ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর