পরীক্ষায় চোট ধরা পড়েনি, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই মেসির

আপডেট : ২৬ মে ২০২৬, ১১:২৮ এএম

গতকাল সোমবার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় আসে লিওনেল মেসির চোট। মায়ামির ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠ ছাড়ার আগে বাঁ উরুতে হাত দিতে দেখা যায় মেসিকে।

বিশ্বকাপের আগে মেসির চোট শঙ্কায় দুশ্চিন্তায় পড়ে আর্জেন্টিনা। চিন্তার ভাঁজ পড়ে দলটির সমর্থকদের কপালে। তবে সেই দুশ্চিন্তা কমে যাওয়ার মতো খবর দিয়েছে মায়ামি। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় কোনো চোট ধরা পড়েনি মেসির। ফিলাডেলফিয়া ম্যাচে মাংসপেশির ক্লান্তির কারণে মাঠ ছেড়েছিলেন তিনি।

বিবৃতিতে ইন্টার মায়ামি উল্লেখ করেছে, ‘সোমবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাঁ হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে মাংসপেশিতে ক্লান্তি দেখা দিয়েছে। মাঠে ফেরার সময়সূচি নির্ভর করবে তার শারীরিক অবস্থা ও ফিট হওয়ার ওপর।’

মেসির ফেরার বিষয়ে ইন্টার মায়ামি সরাসরি কিছু না জানালেও বড় আপডেট দিয়েছে ডবলে আমারিল্লা। ফুটবল বিষয়ক সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই মেসির। এমনকি বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচও খেলতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে আগামী ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপে স্কালোনির দলের প্রথম ম্যাচ আগামী ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর