১৪ মাসে ৩৯ গৃহকর্মীকে নির্যাতন, ৭ জনকে হত্যা

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:২৬ এএম

গত ১৪ মাসে ঢাকাসহ সারাদেশে ৩৯ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১জন, হত্যা করা হয়েছে ৭জনকে, আত্মহত্যা করেছেন ১০ জন। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৩জন, ২জনের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে আর ধর্ষণের শিকার হয়েছেন ৫জন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) কার্যালয়ে ২৩ মার্চ  'গৃহকর্মীদের সুরক্ষা ও করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় ২০২৩ সাল থেকে ২০২৪ সালের ১৯ মার্চ পর্যন্ত গৃহকর্মী নিপীড়নের চিত্র তুলে ধরা হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), আমরাই পারি জোট, কাপেং ফাউন্ডেশন ও গৃহশ্রমিক অধিকার নেটওয়ার্ক সম্মিলিতভাবে এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, গৃহকর্মী নির্যাতনের অধিকাংশ ঘটনায় অভিযুক্তরা টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করছেন। সমাজে যাদের দায়িত্ব হচ্ছে বঞ্চিত নিপীড়িতদের ন্যায়বিচার নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করা, তারাই মূলত নিপীড়কের ভুমিকায় অবতীর্ণ হচ্ছেন। ফলে অধিকাংশ ঘটনারই সুষ্ঠু তদন্ত হচ্ছে না, বিচার পাচ্ছে না ভুক্তভোগী দরিদ্র অসহায় পরিবারগুলো।

বক্তারা আরও বলেন, জাতীয় শিশুশ্রম জরিপ অনুযায়ী দেশে গৃহকর্মী হিসেবে কাজ করে এমন শিশুর সংখ্যা এক লাখ ২৫ হাজার। এর মধ্যে শতকরা ৮০ ভাগই মেয়েশিশু। গৃহকর্মে নিযুক্ত বিপুল জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণার্থে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রাথমিক ধাপ হিসেবে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন করা হলেও তা আজ অবধি বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক সময়ে দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের নবমতলার ফ্ল্যাট থেকে পড়ে আদিবাসী চা শ্রমিকের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি উরাং নৃশংসভাবে মারা যায়। যে ঘটনার তদন্ত এখনো চলমান। একই বাসা থেকে সাত মাস আগে সাত বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসি লাফ দিয়ে বাঁচার চেষ্টা করলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার বিচারও নিশ্চিত করা যায়নি।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন আমরাই পারি জোটের নির্বাহী পরিচালক জিনাত আরা হক। সভা পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)’র প্রধান নির্বাহী অ্যাডভোকেট মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  মো. আবুল হোসেন (গৃহশ্রমিক অধিকার নেটওয়ার্ক), মো. বরকত আলী, পরিচালক (ব্লাষ্ট), নাসরিন আহমেদ (মানুষের জন্য ফাউন্ডেশন) প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপেং ফাউন্ডেশন, নারীপক্ষ, নারী মৈত্রী ও মালায়া ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন:

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
কুড়িগ্রামে নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কৃষকরা। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। 
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অভ্যর্থনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর