জাতীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিতে ‘একান্নর জাগরণ’ ক্যাম্পেইন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

ক্যাম্পেইনের লক্ষ্য বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী এবং তরুণদের নাগরিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা।

এই প্রকল্পের আওতায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, প্রথমবারের ভোটারদের সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে গণতন্ত্রের মূল স্রোতে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশজুড়ে ৮টি বিভাগে ৬০০ যুব নেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৭ হাজার তরুণ-তরুণীর জন্য নাগরিক সচেতনতা সেশন আয়োজন করা হচ্ছে। এছাড়া ভোটার তথ্য সহজে জানাতে এআই-চালিত নাগরিক শিক্ষা হোয়াটসঅ্যাপ বট চালু করা হয়েছে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও আধুনিক রাজনৈতিক অংশগ্রহণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনায় বিশিষ্ট বক্তারা অংশগ্রহণ করেন।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর প্রতিনিধি আনাস্তাসিয়া এস. উইবাওয়া বলেন, ‘গণতন্ত্র তখনই বিকাশ লাভ করে যখন প্রতিটি নাগরিক নিজেদের দৃশ্যমান ও প্রতিনিধিত্বশীল মনে করেন। এ ক্যাম্পেইন তরুণ ও নারীদের নাগরিক জ্ঞান ও আস্থা নিশ্চিত করার একটি প্রয়াস।’

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ‘দলের অভ্যন্তরীণ কাঠামোয় নারীর সীমিত উপস্থিতি এবং ভোটার পর্যায়ে সচেতনতার অভাব। এই দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত গ্রহণে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচন কমিশন ও সুশীল সমাজকেও নারীর ভোট ও অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

প্রথমবারের ভোটার ও তরুণ প্রতিনিধি যুনায়রা ইসলাম নুবা বলেন, ‘আস্থা ফিরিয়ে আনতে দলগুলোকে তাদের কাঠামো ও মনোভাব সংস্কার করতে হবে। আমরা এমন রাজনৈতিক সংগঠন চাই যা যুব-বান্ধব, আমাদের কথা শোনে এবং সিদ্ধান্ত গ্রহণে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করে।’

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সিনিয়র ম্যানেজার কামরুল কিবরিয়া অয়ন বলেন, ‘একান্নর জাগরণ নারী ও যুব সমাজের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার এক আন্দোলন। অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে হলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কার আনতে হবে। সেই সাথে প্রথমবার ভোটারদের আস্থা অর্জন করতে হবে।’

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
সরকার বলছে, সারের সংকট নেই। প্রচুর আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। অথচ কৃষকের দাবি, চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না, দামও চড়া। এ পরিস্থিতিতে সন্দেহ করা হচ্ছে ডিলারদের। চাষিদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি...
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জের টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জালিয়াতির অভিযোগে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর