স্কুলের পথে বাঘের ভয়, আনা–নেওয়ার দায়িত্ব নিলেন ৪ নারী 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সীতারামপেঠ গ্রাম। গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা, যেখানে বাঘের আনাগোনা নিত্যদিনের ঘটনা। বাঘের ভয় সঙ্গী করেই এখানে বাস করেন বাসিন্দারা। গ্রামের চারপাশে তারের বেড়া থাকলেও আতঙ্ক পিছু ছাড়ে না তাদের।

গ্রাম থেকে সবচেয়ে কাছের বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য প্রায় আধা কিলোমিটারের একটি কাঁচা রাস্তা আছে। যার একদিকে জঙ্গল, আর রাস্তায় নেই কোনো আলোর ব্যবস্থা। এই পথে প্রায়ই বাঘ দেখা যায় এবং গবাদি পশুর ওপর আক্রমণের ঘটনাও ঘটে। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত গ্রামবাসীর জন্য চরম আতঙ্কের।

গ্রাম থেকে শিশুদের স্কুলের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। স্কুলে যাওয়ার একমাত্র পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শিশুদের জীবন নিয়ে সব সময় শঙ্কায় থাকতে হয় অভিভাবকদের। এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অনন্য এক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গ্রামের চার সাহসী নারী। হাতে মশাল, টর্চ আর লাঠি নিয়ে শিশুদের রক্ষা করেন কিরণ গেডাম, বেণু রান্দায়ে, রীনা নাট এবং সীমা মাদাভি।

প্রায় ২০০ জনসংখ্যার এই গ্রামে শিক্ষার্থী আছে ১১ জন। তাদের বাসে করে স্কুলে যেতে হয়, আর বাসস্ট্যান্ডে পৌঁছাতে পাড়ি দিতে হয় সেই বিপজ্জনক আধা কিলোমিটার পথ। দশম শ্রেণির ছাত্র সুশান্ত নাট জানায়, গত মাসেই স্কুলে যাওয়ার পথে তারা একটি বাঘ দেখেছে। বাঘটি একটি গরুকে তাড়া করছিল। ভয়ে চিৎকার করে তারা গ্রামে পালিয়ে আসে।

শিশুদের এই আতঙ্কের কথা ভেবেই এগিয়ে আসেন চার নারী। প্রতিদিন সকাল পৌনে ১০টায় বাস আসার আগে শিশুরা এক জায়গায় জড়ো হয়। এরপর এই চার নারী শিশুদের মাঝখানে রেখে চারপাশ থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বাসস্ট্যান্ডে নিয়ে যান। বাস না আসা পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন তারা। আবার সন্ধ্যা পৌনে ৭টায় যখন শিশুরা ফিরে আসে, তখন লাঠি আর টর্চ নিয়ে আগেভাগেই বাসস্ট্যান্ডে হাজির থাকেন কিরণ, বেণু, রীনা ও সীমা।

অন্ধকার পথে বাঘ বা সাপ তাড়াতে তারা লাঠি দিয়ে শব্দ করেন এবং জোরে জোরে কথা বলেন। কিরণ গেডাম বলেন, ‘বাচ্চাদের নিতে যাওয়ার সময় প্রায়ই বাঘ দেখি, কিন্তু ওদের বলি না। আমরা বন বিভাগের কাছে প্রহরীর আবেদন করেও ফল পাইনি, তাই নিজেরাই সন্তানদের রক্ষার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও জানান, বিদ্যুতের ব্যবস্থা না থাকায় তাদের ১৫ মিনিটের এই পথটুকু পার হওয়া অত্যন্ত বিপজ্জনক।

এ বিষয়ে স্থানীয় বন কর্মকর্তা সন্তোষ থিপে জানান, তারা এই উদ্যোগ সম্পর্কে অবগত এবং এটি বন্যপ্রাণী সংঘাত রোধের বড় উদাহরণ। তিনি ঘোষণা করেন, তাডোবা ব্যাঘ্র সংরক্ষণের অধীনে ১০৫টি গ্রামে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। ওই নারীদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি মাসে চার হাজার টাকা সম্মানীর পাশাপাশি জ্যাকেট, টর্চ এবং ইলেকট্রিক স্টিক দেওয়া হবে।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর