জামায়াতসহ ৩০ দলে কোনো নারী প্রার্থী নেই

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

গত কয়েকবারের তুলনায় এবারের জাতীয় সংসদ নির্বাচনে কমেছে নারী প্রার্থীর সংখ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সব রাজনৈতিক দলের প্রার্থী। তবে এবারও নারী প্রার্থীর সংখ্যা হতাশাজনক। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, ২৯৮ আসনে প্রার্থী প্রায় দুই হাজার। এর মধ্যে নারী আছেন শতাধিক।

দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও নারী প্রার্থীর সংখ্যা বলার মতো নয়। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি দল। এর মধ্যে জামায়াতসহ ৩০টি দলেরই কোনো নারী প্রার্থী নেই। সর্বোচ্চ ৯ জন নারী প্রার্থী বিএনপির।

বিশ্লেষকেরা বলছেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ প্রায় সব ন্যায়সংগত দাবি আদায়ের আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও সম্মুখভাগে সক্রিয় ছিলেন। অথচ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ হতাশাজনক।

আইনি বাধ্যবাধকতা না থাকার কারণেই দলগুলো নারীদের মনোনয়নকে অগ্রাধিকার দিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকেরা। নারীদের অংশগ্রহণ কমার পেছনে হয়রানি ও নিরাপত্তাঝুঁকিকে দায়ী করছেন তাঁরা।

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন বলেন, ‘আইনে আছে, প্রত্যেকটা দলের কমিটি এবং উপকমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব না থাকলে নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু এটার প্রয়োগ হচ্ছে না। আমরা এমনও শুনেছি, অনেক নারী প্রার্থী যখন মনোনয়নের জন্য গেছেন, তাঁরা অনেক রকম অবাঞ্ছিত ব্যবহারের মুখোমুখি হয়েছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন বলেন, ‘তাঁদের চরিত্রহরণ করা হয়, হেনস্তা করা হয়, বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। আমরা এর আগের নির্বাচনেও দেখেছি নারী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার করা হয় বিরোধী পক্ষ থেকে। এগুলো নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। কিন্তু যাঁরা এগুলো করছেন, তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

সুস্থ ধারার গণতন্ত্র চর্চা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মনে করেন বিশ্লেষকেরা। আর এটি নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও নীতিগত সংস্কারের তাগিদ দিয়েছেন তাঁরা।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর