নেপালে প্রাণহানি বেড়ে ৩৮৯, নিখোঁজ প্রায় দেড় হাজার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।

প্রতিবেদন বলছে, এছাড়া ৮শর বেশি বিদেশি পর্যটকসহ এখনও নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাদের মধ্যে ভারতের ২৮৮, যুক্তরাষ্ট্রের ৯০, মালয়েশিয়ার ৫৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ জন ছাড়াও রয়েছে অন্যান্য দেশের নাগরিক। 

এদিকে, নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি জানান, সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্য অনুসন্ধান অভিযানে অংশ নিচ্ছেন। এক দিনে ৬৯টি ফ্লাইটে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশু জরুরি মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে।

এদিকে চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ তৈরি হওয়ায় দেখা দিয়েছে শঙ্কা। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদের তীর ভেঙে ফের বন্যার ঝুঁকি তৈরি করছে।

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এছাড়া ৮০০ এর বেশি বিদেশি পর্যটকসহ এখনও নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, মালয়েশিয়ার...
বাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করেছিলেন নেপালের কেশব প্রসাদ বারাল। চারদিকে তখন শুধু হড়পা বানের কাদা আর পানির স্রোত। চোখের সামনে হারিয়ে যায় তার স্ত্রী। তবে সৌভাগ্যক্রমে পরে তাকে জীবিত উদ্ধার...
নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও ৮ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আর এ পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবার...
নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে স্থলাভিযানের পাশাপাশি আকাশপথেও তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে...
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য...
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে মা ও শিশু ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নেপাল-তিব্বত সীমান্তে গত বুধবার সকালে যে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে, তার নেপথ্যে একটি হিমবাহের আকস্মিক ধসকেই প্রাথমিকভাবে দায়ী করছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের কাছে এখন বড় প্রশ্ন আর শুধু ‘কী...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর