গাজায় দুই সপ্তাহে ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:১৪ এএম

সাত মাস পেরিয়ে গেলেও গাজায় থামছে না ইসরায়েলের হামলা। সমোঝোতা কিংবা যুদ্ধবিরতির কোনো আভাস নেই। গাজার দক্ষিণের শহর রাফাহতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় হামলার মুখে রাফাহ ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। মাত্র ১৪ দিনে ঘরবাড়ি ছেড়েছেন ৯ লাখের বেশি মানুষ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত দুই সপ্তাহে ৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। গত শনিবার জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এ বিষয়ে একটি বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সেখানকার মানুষকে একাধিকবার ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে। বাস্তুচ্যুত হওয়ার পর মানুষের কোনো নিরাপত্তা থাকে না। সবকিছু ছেড়ে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। বারবার নতুন করে জীবন শুরু করতে হয়। 

এদিকে জাবালিয়া শরণার্থী শিবির ও এর আশপাশে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর এসব হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গত সাত মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ হাজার ৫৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯ হাজার ৬৫২ জন।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর