এটি আমাদের কাজ নয়, রাইসির মৃত্যু নিয়ে বলল ইসরায়েল

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:২৮ এএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনার সঙ্গে ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছেন ইসরায়েলি এক উর্ধ্বতন কর্মকর্তা। চারদিকে যখন রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে গুঞ্জন চলছে, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ থেকে এমন মন্তব্য এল।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে আমাদের কোনও ভূমিকা নেই। এ কাজ আমাদের নয়।’

গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির–আব্দুল্লাহিয়ান, ছয়জন কর্মকর্তা ও একজন ক্রু নিহত হন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। কারণ ইরান সরাসরি গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দিয়েছে। এ ছাড়া ইরান–সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

ইরান ও ইসরায়েলের এই ‘ছায়াযুদ্ধ’ গত মাসে প্রকাশ্য হয়ে পড়ে যখন ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসফানে ইসরায়েলও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এসব কারণে ভূরাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। তবে গতকাল এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘রাইসিকে হত্যা করা হয়েছে বলে মনে হয় না। তবে কী কারণে তাঁর হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, সেটিও অনুমান করতে পারছি না।’ 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চরমপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতেন রাইসি। তিনি এমন ব্যক্তি ছিলেন, যাঁর হাতে বহু মানুষের রক্ত লেগে ছিল। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, মধ্যপ্রাচ্যে সহিংস কার্যকলাপের জন্য আমেরিকা ইরানকে অভিযুক্ত করা অব্যাহত রাখবে।’

আরও পড়ুন:

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর