এবার ইরানে আমেরিকার হামলা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:৪৬ এএম

হরমুজ প্রণালির আকাশসীমায় টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলাকে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছে। রয়টার্স জানিয়েছে এসব তথ্য।

সেন্টকম আর জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এদিকে, এই হামলায় যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো বিদেশি হামলার জবাব না দেওয়া পর্যন্ত ইরান শান্ত থাকবে না। একইসাথে নিরাপদ থাকতে চাইলে এসব বিদেশি শক্তিগুলোকে এ অঞ্চল ছেড়ে চলে যেতেও বলেন।

এর আগে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীর আকাশসীমায় টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণও করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর।
ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একাই লড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি...
হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ‘বাধা সৃষ্টির’ কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন বলে বিবিসির লাইভে বলা...
নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার দুই দেশের পক্ষে এ ঘোষণা দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।...
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ মোড়ল নামের একই ইউনিয়ন বিএনপির সভাপতি আহত হয়েছেন।
সাত মাসে দেশে মোট ভূমিকম্প হয়েছে ৩০টি। যার মধ্যে ২৯টিরই উৎপত্তি দেশের ভেতরে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ৬ লাখ বহুতল...
ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে জাতীয় সংসদে বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর