আমাদের নানী-দাদীদের আমলে নাকি পান খেয়ে ঠোঁট রাঙানোর চল ছিল। পান হারিয়ে যায়নি, তবে ঠোঁট রাঙাতে লিপস্টিকের এখন আর বিকল্প নেই। লিপস্টিক ছাড়া বাইরে বেরোতে পারেন না, এমনও অনেকে আছে।
তবে এই লিপস্টিকের জন্যই যে একটি বিশেষ দিন রয়েছে, তা অনেক লিপস্টিকপ্রেমীই জানেন না। আজ ২৯ জুলাই, লিপস্টিক দিবস।
জানা যায়, ২০১৬ সালে ইরাকি বংশোদ্ভুত আমেরিকান মেকাপ আর্টিস্ট ও বিশ্বখ্যাত ব্র্যান্ড হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাত্তানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে এই দিবসের প্রচলন হয়।
ম্যাট, গ্লসি, গ্লিটার, নিয়ন একেক সময় একেক ধরনের লিপস্টিক থাকে ট্রেন্ডে। আপনার পছন্দ এবং স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নিন লিপস্টিকের শেড।
লিপস্টিকের রঙ কিন্তু আপনার ব্যক্তিত্বের পরিচয়ও দেয়।
- আপনার প্রিয় লিপস্টিক যদি গোলাপি রঙের হয়, তাহলে আপনি নিজেকে মিষ্টি দেখাতে ভালবাসেন। একইভাবে আপনি নরম মনের এবং বিশ্বস্ত একজন মানুষ।
- প্লাম বা বেরি রঙের লিপস্টিক প্রিয় হলে আপনি জীবনে ঝুঁকি নিতে ভালবাসেন; খুবই সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী।
- লাল লিপস্টিকের আবেদন কখনই পুরনো হয় না। সেই লাল লিপস্টিক যদি আপনার প্রিয় হয় তাহলে আপনি সাহসী তো বটেই, সেই সঙ্গে আত্মবিশ্বাসী এবং শক্তিমান ব্যক্তিত্বের অধিকারী।
- যদি ন্যুড শেডের লিপস্টিক আপনার প্রিয় হয়, তাহলে আপনি খুবই গম্ভীর। একইসাথে আপনি জীবনে শান্তিকামী এবং কিছুটা অন্তর্মুখী।
- যে নারীরা মভ লিপস্টিক ভালবাসেন তারা কিঞ্চিৎ রহস্যময়ী হয়ে থাকেন। নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে ভালোবাসেন এরা।
- বাদামি লিপস্টিকের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে তাহলে আপনার চরিত্রের গভীরতা প্রবল। খুব রোমান্টিক আর উদ্যমীও বটে।
- পার্পল লিপস্টিক যদি আপনার প্রিয় হয় তাহলে আপনি অত্যন্ত আবেগপ্রবণ।
- আর আপনার প্রিয় রঙের লিপস্টিক কমলা হলে আপনি ভীষণ এনার্জেটিক। জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে ভালবাসেন।
তথ্যসূত্র- নিউজ এইটিন


সকালের যে অভ্যাসে ত্বক সুন্দর
