ফরিদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। আজ রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বেলা ১১টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয়। তখন কার্যালয়ের সামনে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

পরে আন্দোলনকারীরা সরকারি রাজেন্দ্র কলেজে জেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 

এই দুই ঘটনাতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে থাকলেও পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

এর আগে গতকাল শনিবার কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। আর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সন্ধ্যায় সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন। 

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১২:৫৪
ফরিদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর