সংবিধান অনুসারে সকল নাগরিকের অধিকার সমান: মহিলা পরিষদ

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:২৭ এএম

দেশের সংবিধান অনুসারে সকল নাগরিকের অধিকার সমান, কাজেই সকল ধর্মের মানুষদের নিজ নিজ অধিকার থেকে ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা থাকতে হবে। একুশ শতকে এসে দখলদারিত্বের রাজনীতি পরিহার করে সকলের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে সকলের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ১ অক্টোবর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপনের ব্যবস্থা গ্রহণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন ডা. মাখদুমা নার্গিস রত্না, মালেকা বানু, সীমা মোসলেম, রেখা সাহা, রীনা আহমেদ এবং রেহানা ইউনূস। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের আইনজীবী অ্যাড. ফাতেমা খাতুন।

মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘শারদীয় দুর্গোৎসবকে ভন্ডুল করার জন্য প্রতিবছর সাম্প্রদায়িক গোষ্ঠী নানা অপতৎপরতা চালিয়ে থাকে, এমন ঘটনার পুনরাবৃত্তি চাইনা। এই গোষ্ঠী ধর্মীয় বিদ্বেষ তৈরির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। এ অপচেষ্টা প্রতিহত করতে সকল নাগরিককে সচেতন থাকতে হবে। সনাতন সম্প্রদায় যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে দেশে ধর্মীয় বিদ্বেষ তৈরি করে ভেদাভেদ তৈরি করা  যাবে না। প্রতিবছর পূজা আসলেই প্রতিমা ভাঙচুর করার মাধ্যমে কিছু ব্যক্তি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করে, যা স্বাধীন ও গণতান্ত্রিক একটি দেশের চেতনার পরিপন্থি। এসকল ঘটনা  বন্ধে যথাযথ মনিটরিং হওয়া প্রয়োজন।

উল্লেখ্য শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ১ অক্টোবর বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে আগামীকাল ৩ ও ৪ জানুয়ারি ভালো থাকার উৎসব শুরু হবে। ‘ভালো থাকার উৎসব’ শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসব এর সিজন-২...
এ কথা অস্বীকার করা যাবে না, দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তখন চাকরিজীবী বা অন্যান্য পেশাজীবীরা তাঁদের কর্মস্থলে ফিরতে...
ঈদের চাঁদ দেখার সঙ্গে কাজী নজরুল ইসলামের এই গানের সম্পর্ক অনেক গভীর। ঈদ আমাদের সামাজিক উৎসব। ঈদের মতো পয়লা বৈশাখ, পূজা-পার্বণ, বড়দিনও আমাদের সামাজিক উৎসব। এসব সামাজিক উৎসব মানুষ ধর্মনির্বিশেষে পালন...
স্কুল শিক্ষিকা মমতাজ বেগম বারো বছর ধরে নবান্ন উৎসবের আয়োজন করছেন। এই উৎসবের জন্য আমন ধান ওঠার পর বাড়ি বাড়ি ধান সংগ্রহ করা হয়। কেউ ধান দিতে না চাইলে টাকা দেন। এই ধান আর টাকা দিয়েই হয় আয়োজন।
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর