শত প্রতিবন্ধকতায় নবান্ন উৎসব ধরে রেখেছেন মমতাজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম

শিশিরভেজা অগ্রহায়ণের সকাল। গ্রামের আঁকাবাঁকা সড়ক দিয়ে এগিয়ে চলেছি। চারপাশে বিস্তৃত ফসলের মাঠ। কোথাও হলুদে হলুদে ছেয়ে আছে সরিষা খেত। আবার কোথাও সারি সারি কেটে রাখা সোনালী ধান গাছ। মাঠে কৃষকেরা ব্যস্ততা ধান কাটা-মাড়াইয়ে কাজে। আর বাড়ির আঙিনায় কৃষাণীরা ব্যস্ত ধান শুকাতে।  
মাঠ-ঘাট পেরিয়ে পূনর্ভবা নদী ঘেঁষে যে সড়কটি ধরে যাচ্ছি, সেটি শেষ হয়েছে বাবুরঘোন গ্রামে।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম। আঞ্চলিক ভাষায় ঘোন অর্থ কোণ। এঁকেবেঁকে যাওয়া পূণর্ভবা নদীর কোণায় এই গ্রামের অবস্থান বলে গ্রামের নাম বাবুরঘোন।

সেই গ্রামে কিছুদূর যেতেই একটি বাড়ি থেকে ভেসে আসে গীতের সুর। বাড়িতে ঢুকতেই দেখা গেল নবান্ন উৎসবের আয়োজন। বাড়ির আঙিনায় গ্রামের নারীরা গোল হয়ে বসে পিঠা বানাচ্ছেন। আর সম্মিলিত কণ্ঠে গাইছেন গীত। সবার পরনে হলুদ শাড়ী আর হাতে কাঁচের চুরি। কারো কারো হাতে রয়েছে ফুলে মালা আর কানে বা খোপায় গোঁজা ফুল।
  
এই নবান্ন উৎসবে যে গীত গাওয়া হচ্ছে তা সময়ে ব্যবধানে এখন বিলুপ্ত। অথচ এই গ্রামীণ গীতে খুঁজে পাওয়া যেত  গ্রামের নারীদের সুখ-দুঃখের কথা। ধান ভানা, আটা পেষা, নদীতে পানি আনতে যাওয়া থেকে শুরু করে বিয়ে বাড়ি, সবখানেই আলাদা আলাদা গীতের প্রচলন ছিল।

বাড়ির আঙিনায় গ্রামের নারীরা পিঠা বানাচ্ছেন। ছবি: সংগৃহীতনবান্ন উৎসবে পিঠা-পুলি বানানো শেষে সবার মাঝে বণ্টন করে দেওয়া হয়। ততক্ষণে মাথার উপর সূর্য উঠে গেছে। মধ্যাহ্নভোজন শেষে আবারও সবাই জড়ো হয় বাড়ির আঙিনায়। কারণ পরিবেশিত হবে নাটিকা। নিজেদের যাপিত জীবন নিয়ে রচিত নাটিকায় অভিনয়ও করবেন গ্রামের নারীরা। নবান্ন উৎসবের নাচ-গান আর সংলাপে ফুটে উঠেছে গ্রামীণ সমাজের চিত্র।

দিনভর এত আয়োজন যে বাড়িটি ঘিরে হয়, সেটি স্কুল শিক্ষিকা মমতাজ বেগমের। বারো বছর ধরে তিনি নিয়মিত এ নবান্ন উৎসবের আয়োজন করছেন। এই উৎসবের জন্য আমন ধান ওঠার পর বাড়ি বাড়ি ধান সংগ্রহ করা হয়। কেউ ধান দিতে না চাইলে টাকা দেন। এই ধান আর টাকা দিয়েই হয় আয়োজন।

তবে, এই আয়োজনের অভিজ্ঞতা মোটেও সুখকর নয় মমতাজ বেগমের। এই উৎসবের কারণে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হন তিনি। গ্রামের কিছু মানুষ এই উৎসব বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু দমে যান নি মমতাজ বেগম। তিনি সবাইকে বুঝান এটা এটা বাঙালীর উৎসব।

জীবনের কঠিন সংগ্রামের কথা বলতে গিয়ে মমতাজ বেগম বলেন, 'আমাদের গ্রামটা অনেক ছোট। এক সময় এই গ্রামে একটা ফেরিওয়ালাও আসত না। মাইকের আওয়াজও একরকম নিষিদ্ধ ছিল। এখনও আমরা পূজা, মেলায় যেতে পারিনা। আমি এই সমাজের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের গ্রামে এখনো মাইকে কথা বলা নিষেধ। সেখানে আমি গ্রামের নারীদের নিয়ে নবান্ন উৎসব করছি।  তারা সেই উৎসবে গলা ছেড়ে গীত করে। প্রতিবন্ধকতাগুলোকে আমি ধীরে ধীরে মোকাবেলা করেছি। আমার এই লড়াই, গ্রামীণ সংস্কৃতি-ঐতিহ্য রক্ষার লড়াই। আমি মানুষের জীবন আলোকিত করার জন্য এ কাজ করি।  আমাদের আশপাশের অনেকের জীবন অন্ধকারে আচ্ছন্ন। আমি সেই জীবনে আলো ছড়িয়ে দিতে চাই। তবে, এখনও ভয়ের আশংকা করি। কারণ প্রগতিশীলতার বিরুদ্ধশক্তি এখনো সক্রিয়।

পিঠা বানানোর কাজে ব্যস্ত দুই নারী। ছবি: সংগৃহীতএ বছর নবান্ন উৎসব হয় গত ১ ডিসেম্বর। উৎসবে জনপ্রতিনিধি থেকে শুরু করে কবি-সাহিত্যিক, সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল মনে করেন, প্রতিক্রিয়াশীলদের তৎপরতা যখন আমাদের সংস্কৃতিকে যখন বাধাগ্রস্ত করে। তখন এ ধরণের আয়োজন আশাবাদী করে, উৎসাহিত করে। তিনি বলেন 'নগরায়ণ বা শহর যাই বলি না কেন? সবার আগে আমরা বাঙালি। এ উৎসবগুলো বাঙালির। নিজেকে বাঙালি বললে, এ সংস্কৃতি আমাকে ধারণ করতেই হবে।‘
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু: জিয়াউর রহমান বলেন 'আমি যদি আমার অতীতকে ভুলে যায়, তবে আমি আর আমি থাকিনা। আমার পরিচয় তো আমার অতীতকে নিয়ে। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি মনে রাখার জন্য কাজ করছে মমতাজ।'

হার না মানা মমতাজ ১২ বছর ধরে সমাজের বিরুদ্ধে নিজের সংস্কৃতি রক্ষার সংগ্রাম করছেন। মমতাজদের হাত ধরে বাঙাল সংস্কৃতি টিকে থাকবে অনন্তকাল।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর