মাস্কের কাছে টিকটক বিক্রির খবর ‘কল্পকাহিনী’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

আমেরিকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব ধনকুবের ইলন মাস্কের কাছে বিক্রি করে দেওয়া হবে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নিরেট কল্পকাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এমন মন্তব্য করেছেন টিকটকের এক মুখপাত্র।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব ধনকুবের মাস্কের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে চীন।

টিকটক বলছে, তারা আমেরিকায় কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব বিক্রি করবে না।

এ প্রসঙ্গে টিকটকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘নিরেট কল্পকাহিনী নিয়ে মন্তব্য আমাদের কাছ থেকে আশা করা যায় না।’
 
বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বাইটড্যান্সকে শেষ পর্যন্ত টিকটক বিক্রির জন্য ‘বাধ্য’ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালতের এক আদেশে সম্প্রতি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ব্যবসা আগামী ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে হবে। মার্কিন কোনো কোম্পানির কাছে জনপ্রিয় এই অ্যাপ ওই সময়ের মধ্যে বিক্রি না করলে এটিকে নিষিদ্ধ করা হবে।

এদিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদে অ্যাপটি নিষিদ্ধের জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও সম্প্রতি বলেছেন, তিনি টিকটককে ‘বাঁচাতে’ চান।

মার্কিন কংগ্রেসের ভয় যে টিকটকের চীনা মালিকেরা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য এই সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগাচ্ছে। কংগ্রেস একটি আইন পাস করেছে, যাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে টিকটকের যে কোম্পানি, চীনের বাইটড্যান্সকে তা বিক্রি করতে হবে। নতুবা এটিকে নিষিদ্ধ করতে হবে।

টিকটক যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি মানুষ ব্যবহার করে, যা দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক।

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
ঈদুল আজহা মানেই কোরবানি। তবে এর পাশাপাশি এখন সমানভাবে গুরুত্ব পাচ্ছে ঈদের পোশাক ও ফ্যাশন প্রস্তুতি। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ঈদ ফ্যাশনের ধারা। আর এই পরিবর্তনের নেতৃত্বে উঠে এসেছেন দেশের টিকটক...
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আবহে চাঙা হয়ে উঠেছে মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে বাড়তে থাকা আগ্রহের মধ্যেই বুধবার...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর