যেকোনও সময় বাবা হতে পারি: সালমান খান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম

বলিউডের চিরকুমার—সালমান খান। কখনও স্টাইলিশ অ্যাকশনে, কখনও রোম্যান্টিক অবতারে দর্শক মাতান ‘ভাইজান’। বক্স অফিসে গত এক বছরে সেভাবে সাফল্য না মিললেও, সালমান খানের তারকাখ্যাতি কিন্তু আজও অটল। প্রেমে একাধিকবার নাম জড়ালেও বিটাউনের এই সুপারস্টার এখনও অবধি রয়ে গেছেন অবিবাহিত।

জীবনের পথে প্রেম এসেছিল বারবার। কারও সঙ্গে সম্পর্ক এগিয়েছে, আবার ভেঙেও গেছে। এমনকি একবার তো বিয়ের কার্ডও ছাপা হয়েছিল! সেটি ছিল অভিনেত্রী সঙ্গীতা বিজলানি অধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়। এরপর সৌমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা লুলিয়া ভান্তুর— একাধিকবার নাম জড়ালেও সালমানের বিয়ে হয়নি। গুঞ্জন আছে, তাঁর রাগী স্বভাব ও বদমেজাজের কারণেই কেউ শেষ পর্যন্ত সাহস পাননি বিয়ের আসরে পৌঁছাতে।

সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শো-তে এসে প্রথমবার ব্যক্তিজীবনের অভিজ্ঞতা খুলে বললেন সালমান। বললেন, ‘যখন কোনও সম্পর্কে একজন অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায়, তখন থেকেই দূরত্ব তৈরি হয়। নিরাপত্তাহীনতা এসে যায়। আমার মনে হয়, দুজনেরই একসঙ্গে বেড়ে ওঠা উচিত। কাউকে কারও ওপরে চাপিয়ে দেওয়া যাবে না।’

এপিসোডে উপস্থিত ছিলেন আমির খানও। সালমানের বিচ্ছেদ প্রসঙ্গ শুনে আমির প্রতিক্রিয়া জানাতে চাইলে, তাঁকে থামিয়ে দিয়ে সালমান বলেন, ‘যদি কোনও সম্পর্ক টেকে না, তাহলে সেটা টিকবেই না। কাউকে যদি দোষারোপ করতে হয়, তাহলে আমাকে দোষ দিন।’

শুধু তাই নয়, এই শো-তেই প্রথমবার বাবা হওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেন বলিউডের ভাইজান। বলেন, ‘এক থা টাইগার-এর সময় খুব মনে হয়েছিল, যদি আমার একটা সন্তান থাকত! সন্তান নিতে আমি ইচ্ছুক। যেকোনও সময় বাবা হতে পারি। তবে এটা নিশ্চিত, বাবা হবই। কখন সেটা হবে, দেখা যাক।’

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর