জামায়াত নেতার বিরুদ্ধে ঘের থেকে মাছ লুটের অভিযোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি মাছের ঘেরে জাল দিয়ে মাছ লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা আশরাজ্জমান টিপুর বিরুদ্ধে।

আজ রোববার সকালে ফেনী সোনাগাজী সড়কে চালতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মাছ লুটের বিষয়ে যুবলীগ নেতা শাহ আলম বলেন, `জামায়াতের নেতা টিপু নামের ঐ ব্যক্তি জোর করে আমার ফিশারিজে দিনে দুপুরে জাল দিয়ে মাছ লুট করে নিয়ে যায়। মাছ লুটকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সে ইতিপূর্বে গোবিন্দপুর স্কুলের ক্যান্টিনে জোর করে দখল করে তালা লাগিয়েছে। এখন ভাড়া দেওয়ার সাইনবোর্ড দিয়েছে।’

এবিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা আশরাজ্জমান টিপু ফিশারিজের জাল দিয়ে মাছ নেওয়া বিষয়ে স্বীকার করে বলেন, ‘এটা আমাদের পৈত্রিক সম্পত্তি, এতদিন অন্যরা দখল করে খেয়েছে। এখন সুযোগ এসেছে আমাদের জায়গা বুঝে নেওয়ার। তাই জাল দিয়ে মাছ ধরেছি।’ 

এবিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান জানান, জামায়াত কোন অপরাধকে ছাড় দেয় না। সংগঠনে হাজার হাজার নেতাকর্মী রয়েছে। কারো ব্যক্তি অপরাধের দায় সংগঠন বহন করবে না। এদের মধ্যে কেউ কোন ধরনের অপরাধ করে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুগলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রশিবির নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...
যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটি সহযোগিতা চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই চুক্তিতে সই করেন ৩ অঞ্চলের শীর্ষ নেতারা। এতে নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও...
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুন্ডলিতে ছেয়ে গেলে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে রোগীসহ স্বজনরা। ঘটনার পর পদদলিত হয়ে...
লোডিং...

এলাকার খবর