চাঁদাবাজ ধরতে হটলাইন চালু করা ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

চাঁদাবাজি ও অপরাধ দমনে হটলাইন চালু হওয়া ফেনীতে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

চাঁদাবাজি ও অপরাধ দমনে হটলাইন চালু হওয়া ফেনীতে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

ফেনী শহরের লালপুল এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ওই চাঁদা দাবির ঘটনা ঘটে সম্প্রতি। অভিযোগ রয়েছে, দলবল নিয়ে গিয়ে শ্রমিকদের হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন অভিযুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মো. ইলিয়াছ নতুন বাড়ি নির্মাণ শুরু করলে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তার কাছ থেকে নির্মাণ সামগ্রী নিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে চাঁদা দাবি করা হয়।

ভুক্তভোগী ইলিয়াছ বলেন, “তার (শাহাবুদ্দিন) প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার সঙ্গে দেখা করতে বলা হয়।” আর শ্রমিক সুপারভাইজার রনি জানান, অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে এসে কাজ করতে নিষেধ করেন এবং পুনরায় কাজ করলে ‘খবর আছে বলে’ হুমকি দেন।

স্থানীয়দের দাবি, এর আগেও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। অবশ্য অভিযুক্ত শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু নির্মাণ সামগ্রী ক্রয় করতে বলেছেন।

এ বিষয়ে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, কোনো পদধারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পাবার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নিজ এলাকা ফেনীতে চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। গত ২০ ফেব্রুয়ারি তাঁর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর