চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরুটি হেফাজতে নেয়।

মঙ্গলবার সকালে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারীর গোয়ালঘর থেকে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ভাটরা ইউনিয়নের নলচরা এলাকা থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। এরপর গরুটির মালিকের স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি যাওয়া গরুটি পাওয়া গেছে—এমন খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে লোকজন জড়ো হন।

পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরুটি হেফাজতে নেয়।

তবে গরুটি কীভাবে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গরু চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন জানান, ভাটরা ইউনিয়নের ৯ নম্বর নলচরা ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক তাজু তিন দিন আগে ভোরে তার গোয়ালঘরে গরুটি বেঁধে রেখে যান। তাকে ফাঁসাতেই এমনটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার দেওয়া ওই নোটিসে তিন দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিসে দলীয় বিধিবিধান লঙ্ঘন করে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন ১০ নম্বর ভাটরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তাজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদ এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তাজুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। গরুটি কীভাবে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে এসেছে এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্তের বিষয়। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।
রাজশাহী অঞ্চল থেকে লুট হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলির। এসব অস্ত্রের তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেই নেত্রীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
ভাবুন তো—‘ফুললি ফান্ডেড’ বৃত্তিতে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সব প্রস্তুতি আপনার শেষ, বিমানের টিকিটও হয়তো কেটে ফেলেছেন! কিন্তু হঠাৎ আকাশ থেকে পড়ার মতো অবস্থা! এ কী! এত বড় প্রতারণা!...
চার বছর আগে অপহরণের পর হত্যা করা হয়েছে—এমন ধারণা ছিল পরিবারের। তবে দীর্ঘ চার বছর পর পটুয়াখালী ডিবি পুলিশের তৎপরতায় আত্মগোপনে থাকা অবস্থায় জীবিত উদ্ধার হয়েছেন সেই আব্দুল মান্নান প্যাদা।
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর