ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের গৃহকর্মীর মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় থাকা গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ২০টি মানবাধিকার সংগঠনের প্ল্যাটফর্ম হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

এক বিবৃতিতে গৃহকর্মীদের সুরক্ষায় একটি আইন প্রণয়নের দাবিও জানিয়েছে এইচআরএফবি।

গত ৬ ফেব্রুয়ারি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ফ্ল্যাটের নিচ থেকে প্রীতির মরদেহ উদ্ধার করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রীতি উরাং (১৫) নয় তলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে সৈয়দ আশফাকুল দাবি করেছেন। ওই ফ্ল্যাট থেকে গত বছরের আগস্টে আরেক গৃহকর্মী পড়ে যান। অবশ্য ওই গৃহকর্মী প্রাণে বেঁচে যায়। ছয় মাসের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তির কারণে বিষয়টিকে সন্দেহজনক বলছেন এই ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।

ঘটনায় পরদিন প্রীতির বাবা ও মিতিংগা চা বাগানের শ্রমিক লোকেশ উরাং বাদী হয়ে সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন। পরে ওই দম্পতিকে কারাগারে পাঠানো হয়।

আগের ঘটনায় মামলা হলেও সেটি আপস হয়েছে বলে জানা গেছে।

প্রীতির ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ দুই আসামিকে কারাগেটে জিজ্ঞাসাবাদ করেছে।

২০ সংগঠনের বিবৃতিতে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যথাযথভাবে বাস্তবায়ন করার এবং এ নীতির আলোকে গৃহকর্মীদের সুরক্ষায় আইন প্রণয়ন করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে গৃহকর্মীদের কাজকে ‘ঝুঁকিপূর্ণ’ কাজের তালিকায় অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ কাজে কোনো অপ্রাপ্তবয়স্ক কাউকে নিয়োগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

গৃহকর্মীদের নিবন্ধন এবং এ ধরনের মৃত্যুর পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে ফোরামটি।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) কার্যালয়ে অবস্থিত এই ফোরামের সদস্যরা হলো—অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস), বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ দলিত অ্যান্ড এক্সক্লুডেড রাইটস মুভমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ (বিএমপি), ফেয়ার, কাপেং ফাউন্ডেশন, কর্মজীবী নারী (কেএন), মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), নাগরিক উদ্যোগ, নারীপক্ষ, ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিসঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন (এনএডিপিও), নিজেরা করি, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও উইমেন উইথ ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ)।

ফোরামে সাত সদস্যের একটি স্টিয়ারিং কমিটি রয়েছে। কমিটির সদস্যরা হলেন—আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সল, মানুয়ের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, বাংলাদেশ আদিবাসী ফোরামের মহাসচিব সঞ্জীব দ্রং ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।

পৃথক এক বিবৃতিতে এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নারীপক্ষ। বিবৃতিতে তারা বলেছে, কেউ যাতে প্রভাব খাটিয়ে কিংবা আইনি ফাঁকফোকরের মাধ্যমে সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে নারী অধিকার সংগঠনটি।

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর