তাঁতিবাজারে পূজামণ্ডপে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৪

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:২৯ এএম

রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে দুর্গাপূজার একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মেরেছে দুর্বত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো– ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। ককটেল নিক্ষেপ ও ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন হলো– আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

পুলিশ জানিয়েছে, বর্তমানে তাঁতিবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

জানা যায়, পূজা চলাকালে ৩ থেকে ৪ দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ৪ জন স্বেচ্ছাসেবক ছুরিকাঘাতে আহত হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ–কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, ‘১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটি আয়োজিত পূজামণ্ডপের আশেপাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এছাড়া পূজামণ্ডপে কিছু একটা ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে। আমরা সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছে ছুরি–চাকু পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল আমরা এটা জানার চেষ্টা করছি।’

প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। মেয়ের বিয়ের দিন-তারিখ...
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল,...
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মরদেহ উদ্ধারের ঘটনায় ঢাকা-জামালপুর রুটের বাবুল পরিবহনের চালক সোহেল রানাসহ তিনজন রাজধানীর মহাখালী থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর